editor

প্রকাশিত: 2:14 PM, September 20, 2020

যান্ত্রিক ত্রুটির কবলে চার ফেরি, উভয় ঘাটে গাড়ির চাপ

যান্ত্রিক ত্রুটির কবলে চার ফেরি, উভয় ঘাটে গাড়ির চাপ

6

যান্ত্রিক ত্রুটির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৪টি ফেরি অচল হয়ে আছে। অথচ এই পথে বাড়তি চাপ পড়েছে বন্ধ হয়ে যাওয়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের গাড়ির। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ গাড়ি। একই সঙ্গে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে।

8

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টি রো রো (বড়), ৬টি ইউটিলিটি (ছোট), ২টি কে টাইপ (মাঝারি) ফেরি চলাচল করে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়া ইউটিলিটি ফেরি বনলতাকে গত ২৬ আগস্ট থেকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

এ ছাড়া বারবার যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দেওয়ায় সংস্কারের জন্য আজ ইউটিলিটি রজনীগন্ধা, গতকাল শনিবার রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার আরেকটি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকেও ডকইয়ার্ডে পাঠানো হবে। ফলে ১৯টি ফেরির মধ্যে বর্তমানে এই রুটে চালু থাকছে মাত্র ১৫টি ফেরি।

8

দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় আটকে থাকা গাড়ির লম্বা লাইন

দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় আটকে থাকা গাড়ির লম্বা লাইন

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মেরিন আবদুস সাত্তার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিস্বল্পতা রয়েছে। পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি বন্ধের কারণে ওই রুটের গাড়ি এই রুট ব্যবহার করায় বাড়তি চাপ রয়েছে।

1

আর নাব্যতা–সংকট প্রসঙ্গে তিনি বলেন, নাব্যতা–সংকট দূর করতে পাটুরিয়া ঘাটের কাছে সার্বক্ষণিক চারটি ড্রেজার দিয়ে খনন চলছে। আরও দুটি ড্রেজার প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে ওই চ্যানেল দিয়ে ফেরিগুলো সরাসরি আসা–যাওয়া করছে।

ভাঙন–আতঙ্কের কথা প্রকাশ করে মেরিন আবদুস সাত্তার আরও বলেন, নদীতে দুই দিন ধরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোত বেড়েছে। সেই সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট সংযোগ সড়কের প্রায় ১৫ ফুট এলাকা ভেঙে গেছে। ভাঙন বাড়তে থাকলে ফেরিঘাট রক্ষার পাশাপাশি যানবাহন পারাপার ব্যাহত হতে পারে।

5

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, ফেরিস্বল্পতার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের গাড়ি আসায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনজুড়ে ঢাকাগামী কয়েক শ গাড়ি রয়েছে। অন্যদিকে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী কয়েক শ গাড়ি অপেক্ষায় রয়েছে।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

4 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

8 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

1 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
6