editor

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খন্দকার মুক্তাদির : আ.লীগ সরকার দ্বারা রাষ্ট্র প্রতিদিন ধর্ষিত হচ্ছে

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খন্দকার মুক্তাদির : আ.লীগ সরকার দ্বারা রাষ্ট্র প্রতিদিন ধর্ষিত হচ্ছে

5

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রতিদিন সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায় শুধু দেশে ধর্ষণ আর ধর্ষণ। অবস্থা দেখে মনে হচ্ছে- বাংলাদেশ রাষ্ট্রটি আজ ধর্ষিতা হয়ে গেছে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক ধর্ষণের সেঞ্চুরে করলেও তার বিচার হয়নি। সেজন্যই সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণের মতো বর্বর ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, সরকার কথায় কথায় পাকিস্তানিদেরকে গালি দেন, কিন্তু তাদের আচরণই বর্বর পাকিস্তানিদের মতো। তাদের মুখে কোনো নীতি-নৈতিকতার বাণী মানায় না। দুর্নীতির কথা উল্লেখ করে খন্দকার মুক্তাদির বলেন, লাখ কিংবা কোটি টাকা দুর্নীতি করা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ডাল-ভাতের মতো। হাজার কোটি টাকার নিচে তারা কোনো দুর্নীতিই করেন না।
তিনি গতকাল মঙ্গলবার যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর সুবহানীঘাটস্থ আগরা কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপলু।
সিলেট মহানগর যুবদলের সদস্যসচিব শাহ নেওয়াজ বকত তারেক ও জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য আবুল কাহের চৌধুরী শামিম, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরী ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির শাহিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর বিএনপির সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সহসভাপতি অধ্যাপিকা সামিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম। সভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার আহ্বায়ক জাকির হোসেন উজ্জল।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডেভোকেট মোমিনুল ইসলাম মোমিন, আশরাফ উদ্দীন ফরহাদ, মহানগর আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা সদস্য আখতার আহমদ ও অ্যাডভোকেট সাইদ আহমদ। এর আগে বিভিন্ন উপজেলা ও পৌর এবং সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা মিছিলসহকারে ব্যানার ও ফেস্টুন নিয়ে সভায় যোগদান করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

1 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

3 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

1 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

7 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

5 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

1
3