editor
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩
যুবদল নেতা মো: মইনুল ইসলাম, মো: শামীম আহমদ, মো: মিজানুর আলম চৌধুরী ও ছাত্রদল নেতা তোফায়েল আহমদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর যুবদল। বুধবার (৪ জানুয়ারি) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা য্বুদলের সাধারণ সম্পাদক মকুসদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কারারুদ্ধ সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নিঃশর্ত মুক্তি এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল যুবনেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট জেলা যুবদলের কর্মসূচী সফল করার লক্ষ্যে গতকাল ৩ জানুয়ারি মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা মিথ্যা মামলা যুবদল নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নিবেদিত কর্মীদের গ্রেফতার ও হয়রানি গণতান্ত্রিক রীতিনীতির সম্পূর্ণ বরখেলাপ। মামলা ও হামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। এহেন হয়রানীমূলক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদল অবিলম্বে যুবদল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
4 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
3 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 6
1 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
6 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
1 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
4 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত
2 মহান বিজয় দিবস উপলক্ষে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শাহদত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি