editor

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

যেহীন আহমদের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী

যেহীন আহমদের দ্বিতীয় প্রয়াণবার্ষিকী

6

উন্নয়নসংস্থা এফআইভিডিবি-র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক যেহীন আহমদ, যার নেতৃত্বে এফআইভিডিবি বিগত চার দশক ধরে দেশজোড়া প্রান্তিক জনমানুষের সাক্ষরতা ও সার্বিক জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কাজের মাধ্যমে দেশে এবং দেশের বাইরে সুনাম অর্জন করেছে, তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ অক্টোবর, বুধবার। গত চারদশকের বাংলাদেশ পর্বে সামাজিক অগ্রসরণে যারা নিরলস কাজ করে গেছেন তাদের একজন সিলেটের কৃতী ব্যক্তি যেহীন আহমদ। স্বনামখ্যাত উন্নয়নসংস্থা এফআইভিডিবি-র জন্মলগ্ন থেকে নির্বাহী পরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানের আদর্শিক ভিত্তি নির্মাণ ও পরিচালনা কাঠামো প্রণয়নে যেহীন আহমদ তার মেধা, মনন ও সৃজনকুশলতার উৎকৃষ্ট নজির রেখে গেছেন।
ব্যক্তিজীবনে অকৃতদার যেহীন আহমদ জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ১৪ এপ্রিল সিলেট শহরের মীরের ময়দান এলাকায়। তার পৈতৃক ভিটা নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে। তার বাবা মরহুম নজমুল হোসেন চৌধুরী এবং মাতা মৃত আনজুমন্নেছা চৌধুরী। সিলেটের প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতার সঙ্গে এই পরিবারের ছিল ওতপ্রোত যুক্ততা। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন পর্যায়ে সভাপতি ও আজীবন সদস্য হিসেবে যেহীন আহমদের বাবা অবদান রেখেছেন। মরহুমের জেষ্ঠ্য ভ্রাতা মরহুম মোশতাক হোসেন চৌধুরী ছিলেন সিলেটের প্রথম আইন মহাবিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম উদ্গাতা এবং উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন তিনি নিষ্ঠার সাথে এর দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে এফআইভিডিবি-র নেতৃত্ব দেয়া ছাড়াও অসংখ্য স্বেচ্ছাব্রতী সামাজিক সংগঠন নির্মাণে যেহীন আহমদ ভূমিকা রেখে গেছেন। সমাজের ইতিবাচক পরিবর্তনে একলা নয়, সংগঠিতভাবে অগ্রসর হতে হয় : এই প্রত্যয়ে আস্থাশীল যেহীন আহমদ আজীবন প্রত্যন্ত জনপদের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য তার সমস্ত কাজের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছেন। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইডিআর)-এর সিনিয়র ফেলো যেহীন আহমদ দেশবিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্মেষকালীন আজীবন সদস্য হিসেবে ব্যাপৃত ছিলেন, এর মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, এএলআরডি, আরডিআরএস প্রভৃতি উল্লেখযোগ্য। দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি পেয়েছেন দেশবিদেশের অনেক স্বীকৃতি ও সম্মাননা। আইসিএই কানাডা তাকে ১৯৯৫ সালের জে. রবি কিড অ্যাওয়ার্ড প্রদান করেছিল অ-প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের নকশা প্রণয়নে উদ্ভাবনী অবদানের জন্য।
সক্রিয় শিখন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষায় একটি বিশেষ শিক্ষণ প্রক্রিয়া প্রবর্তনায় তিনি অবদান রেখেছেন। নব্বইয়ের দশকে ফ্রেইরিয়ান তত্ত্ব সহজিকরণে দেশব্যাপী তিনি বিশেষ অবদান রেখেছেন। বয়স্ক ও ব্যবহারিক সাক্ষরতার কর্মসূচি ও উপকরণ উন্নয়নে যেহীন আহমদের উদ্ভাবনী চিন্তা এদেশের সাক্ষরতার হার ও মান উন্নীতকরণে বিশেষ ভূমিকা পালন করেছে। সাহিত্য ও সংগীতের রসজ্ঞ হিসেবে তিনি ছিলেন পরিচিত ও আপনজনদের মহলে ব্যাপকভাবে গ্রাহ্য একজন ব্যক্তি। নির্মোহ চরিত্রের নির্লোভ এই সন্তপ্রায় ব্যক্তিটি চিরদিন বঞ্চিত মানুষের সঙ্গে মাটিবর্তী থেকে কাজ করে গেছেন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

7 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

5 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

2 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

3 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
6