admin
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২০
নারীর প্রতি সহিংসতা বন্ধে
যথাযথ আইন প্রয়োগের বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটে আহবায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নেটওয়াকর্রে নির্বাহী সদস্য এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বিভাগীয় সমন্বয়ক বেলা ও নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য এডভোকেট শাহ সাহেদা, নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর তাহমিনা ইসলাম, এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, এডভোকেট জাকিয়া জালাল, নুসরাত হাসিনা, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ইউসুফ আলী, টুকের বাজার ইউপি সদস্য দিপালী গোয়ালা, সমাজকর্মী আলী আহসান হাবিব, সমাজকর্মী মোহাম্মদ শাহ আলম, ডা. এএএম শিহাব উদ্দিন, জেলা ব্যবস্থাপক কায়েম উদ্দিন, কর্মসূচী সংগঠক বিউটি রায় প্রমুখ।
সমন্বয় সভায় বক্তারা- নারীর প্রতি সহিংসতা রোধে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেন। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। পারিবারিক সহিংসতা ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারীর বিষয়ে সমাজের পুরুষের বিশেষ করে তরুণ সমাজের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা, তা থেকে আধুনিক যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সচেতনতার প্রয়োজন। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে সব ক্ষেত্রে সমান অংশগ্রহণের সুযোগ করে না দিলে এবং নারী ও কন্যাশিশুদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ না হলে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না। নারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে যেসব আইন হয়েছে, সেগুলোর বাস্তব প্রয়োগ করতে হবে। তাতেই সমাজে নারী সহিংসতা কমে আসবে।
4 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। 7 রোববার (১৫ ফেব্রুয়ারি)
7 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট
6 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই
2 রেজওয়ান আহমদ: পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ, সমাজ
4 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়
5 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
1 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান
3 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি