editor

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২০

রণবীরের আশঙ্কাই সত্যি হলো

রণবীরের আশঙ্কাই সত্যি হলো

2

অনলাইন ডেস্ক:-

1

বলিউড তারকা স্ত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন রণবীর সিং। কারণ, অল্পতেই ভেঙে পড়েন দীপিকা। পর্দায় শক্তিশালী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে ভীষণ নরম স্বভাবের মানুষ দীপিকা। মাদককাণ্ডে জড়িত থাকার খবরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) সমন পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন রণবীর। ভাবছিলেন, এনসিবির কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে না অসুস্থ হয়ে পড়েন তিনি। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন দীপিকা। এই আশঙ্কাই করছিলেন রণবীর।

5

দীপিকা বকা খেয়েছেন এনসিবির কর্মকর্তাদের কাছে। তাঁরা বলেছেন, ‘এটা অভিনয়, সিমপ্যাথি বা ইমোশনাল কার্ড খেলার জায়গা নয়।’ সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দীপিকাকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এনসিবির তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখে তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা। তবে তাঁর চোখের পানি এতটুকু মন গলাতে পারেনি এনসিবির কর্মকর্তাদের। বরং তাঁরা দীপিকার এই আচরণে বিরক্ত হয়েছেন। কান্নাকাটির বদলে হাত জোড় করে সত্য স্বীকারের অনুরোধ করেছেন।

7

দীপিকার মুঠোফোন জব্দ করা হয়েছে। যদিও সেখানকার সব তথ্যই মুছে ফেলেছেন অভিনেত্রী। তবে সেসবও পুনরুদ্ধারের চেষ্টা চলছে। গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে, এই বলিউড তারকার সঙ্গে কোনো মাদক সরবরাহকারীর যোগাযোগ আছে কি না। তদন্ত চলাকালে আবারও ডাক পড়তে পারে দীপিকার। কেননা, দীপিকাই মাদকসংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলে
ন।দুই দফা জেরা করা হয় দীপিকাকে। প্রথমে একা, পরে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশের মুখোমুখি বসিয়ে। এই দ্বিতীয় দফায় দীপিকা হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করেন। স্বীকার করেন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘এন’, ‘জে’, ‘এস’, ‘ডি’, ‘আর’, ‘কে’র মধ্যে মাদক পরিবহন নিয়ে কথাবার্তা হয়েছে। আর এই ‘ডি’ অক্ষরের পেছনে দীপিকারই নাম প্রকাশ করা হয়েছে। আর ‘কে’-এর নাম কারিশমা। ওই চ্যাটে দীপিকা কারিশমাকে লিখেছিলেন, ‘মাল হ্যায় ক্যায়া?’ (মাল আছে?) দীপিকা জেরায় জানিয়েছেন, তিনি যে ‘মাল’ চেয়েছিলেন, তা মাদক নয়। তাঁর দাবি, তিনি জীবনেও মাদক নেননি। অন্যদিকে দীপিকার ম্যানেজার জানিয়েছেন, তিনি অন্তত ছয়বার দীপিকাকে মাদক সরবরাহ করেছেন।মাদককাণ্ডে জড়িত সন্দেহে নাম এসেছে বলিউডের বেশ কজন তারকার। তাঁদের মধ্যে রয়েছেন শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীত প্রমুখ। তদন্তের স্বার্থে তাঁদের মুঠোফোনও জব্দ করেছে এনসিবি। যদিও সবারই দাবি, জীবনে কোনোদিনও মাদক নেননি তাঁরা।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মহানগর ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল শুক্রবার

2 তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর ৩নং

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

ধনঞ্জয় দেবনাথ ধনাই’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নিন্দা

5 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

সিলেট ল’কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ

5 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত

2 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

ক্রীড়া ও সংস্কৃতিঙ্গনে বাংলাদেশের মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে : রেজাউল হাসান কয়েছ লোদী

4 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত করতে কাজ করতে হবে : খন্দকার মুক্তাদির

3 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরের সমর্থনে লন্ডনে আলোচনা সভা

6 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে ১৬ জানুয়ারি শ্রী শ্রী নিম্বার্ক আশ্রমে মতবিনিময় সভা

6 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)

1
3