editor

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রমজানের আগেই সিলেটে লেবুতে আগুন

রমজানের আগেই সিলেটে লেবুতে আগুন

5

বছরের অন্যান্য মাস যেভাবেই কাটুক আর না কাটুক তবে রমজান মাসটি ব্যতিক্রম। এমাসে রোজদারদের লেবুর চাহিদা থাকে বেশি। রমজান মাস আসলে হঠাৎ করে দাম বেড়ে যায়। এর কোন ব্যতিক্রম ঘটে নেই সিলেটের বিভিন্ন বাজারে।

6

কাজিরবাজার, রিকায়বিবাজার, সুবিদবাজার, কাজিটুলা, আম্বরখানা বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহে লেবুর দাম হঠাৎ বেড়ে আকাশ চুম্বী হয়ে পড়েছে।

ক্রেতাদের নাগালের বাইরে বিষম চাপে ফেলেছে তাদের। সিলেটের বিভিন্ন কাঁচাবাজারে গত এক সপ্তাহের ব্যবধানে লেবুর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৪০-৫০ টাকায় বিক্রি হতো, সেখানে বর্তমানে তা বেড়ে ১০০-১২০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহেই হালিতে বেড়েছে ৮০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ৩০ টাকা করে বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

ক্রেতা বাহার উদ্দিন বলেন, এক সপ্তাহ আগেও ৫০-৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০-১২০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি। লেবু নিতে এসে রাবিয়া বলেন, রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় কিনতে পারছি না। অন্যদিকে বিক্রেতা কাদের বলেন, আমরা নিজেরা বেশি লাভ করছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। আরেক বিক্রেতা কাইয়ুম বলেন, শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে।

8

তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে। ব্যবসায়ীরা বলেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসা শুরু করলে দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র দেখা যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

1

সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ৩০ টাকা পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়া এবং পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে। বাজারে পোল্ট্রি মুরগির দাম কমলেও অস্থিতিশীল রয়েছে অনেক রমজানে অন্যান্য দ্রব্যাদি। খেজুর ফল ফ্রুট সবকিছুর দাম উগ্রগতি। রমজান মাসে পূন্যের দাম সঠিক রাখতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন সিলেটবাসী। জনস্বার্থে বাজার মনিটরিং করার অনুরোধ জানায় ভুক্তভোগীরা।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

7 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

6 জকিগঞ্জ প্রতিনিধিঃ 7 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

5 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

8 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

8 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

8 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

কোম্পানীগঞ্জে সাংবাদিক-পুলিশের ‘চাঁদাবাজি’ অডিও ভাইরাল

2 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও

1
6