editor
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন খায়রুন্নেছা শেলী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পিডিজি লাইন আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান লায়ন ফারুক আহমদ এসজেএফ, সাবেক চেয়ারম্যান লায়ন হারুন উর রশিদ দিপু এমজেএফ, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন সামসুল আলম সাজু, সুভাষ চক্রবর্তী লায়ন নাজনিন হোসেন সাবেক সেক্রেটারি লায়ন সাজুওয়ান আহমদ, কার্যকরী সদস্য লায়ন ডা. সৈয়দ আহমদ খসরু, অর্থ সম্পাদক মুহিতুর রহমান, সদস্য লায়ন সামুন আহমদ, লায়ন কাজী মুকিত সুমন, লায়ন পিন্টু চক্রবর্তী, লায়ন গৌতম বণিক, লায়ন হিমেল কর্মকার, লায়ন অ্যাডভোকেট গংগেস দাস, লায়ন মাসুম আহমদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন সুজ্জাদুর রহমান প্রমুখ।
ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাস। পাশাপাশি সিয়াম সাধনার মাধ্যমে অনাহারে থেকে সমাজের গরীব ও অসহায় মানুষের কষ্ট বুঝতে পারা যায়। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের সাধ্যমতো গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করা উচিত। আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় দারিদ্রতা দূরীভূত হয়ে বাংলাদেশ একটি সুখী ও কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি
4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
1 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
4 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
4 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
6 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়