editor
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
রাজধানীর রমনা পার্ক কেন এখনো বন্ধ রাখা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে আদালতকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এ রিট মামলার পরবর্তী শুনানি হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার মধ্যে জনসাধারণের জন্য খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
রিটে রমনা পার্ক বন্ধ রাখার সিন্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। গণপূর্ত সচিবকে রিটে বিবাদী করা হয়।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ গণমাধ্যমকে জানান, সেই মোঘল আমল থেকে রমনা পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত। কিন্তু করোনাভাইরাসকে কেন্দ্র করে রমনা পার্ক রাখা হয়। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় অফিস-আদালতসহ সব কিছু খুলে দেওয়া হয়েছে।
কিন্তু রমনা পার্ক এখনও বন্ধ রাখা হয়েছে। এতে জনগণের চলাফেরার অধিকার লঙ্ঘিত হচ্ছে। জনগণের চলাফেরার স্বাধীনতার কথা সংবিধানে ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে। রমনা পার্ককে বন্ধ রাখার ফলে জনগণের চলাফেরা করার অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে।
শত শত ডায়েবেটিকস রোগী এ পার্কে হাঁটা চলাফেরা করতে না পারায় অনেকে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছেন। তাই জণগণের জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়েছি।
আইনজীবী বলেন, গত ৬ সেপ্টেম্বর রমনা পার্ক খুলে দিতে গণপূর্ত সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। নোটিশের জবাব না পেয়ে এ রিট করেছি।
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও
8 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে
4 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য
6 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে
2 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে
5 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের
4 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য
7 সিলেটের দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশেই দেদারসে চলছে যুবসমাজ ধ্বংসকারী নিষিদ্ধ ‘তীর জুয়া’। স্থানীয় একটি প্রভাবশালী