editor
প্রকাশিত: 8:50 PM, February 19, 2022
ডেস্ক রিপোর্ট :
দীর্ঘ ৭ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন গতকাল ১৮ শুক্রবার অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবীব। আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছাস ছিলো, তেমনি রাজাকার পুত্রের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া ছিলো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে শান্তিকমিটির ঘোষণা করে ফেঞ্চুগঞ্জের মুক্তিকামী মানুষকে যারা অত্যাচার-নির্যাতন করেছিলো সেই শান্তি কমিটি সদস্য, কুখ্যাত রাজাকার হোসেন আহমদ চৌধুরী আয়াছ অরফে আয়াছ রাজাকারের সন্তান আশরাফুল ইসলাম চৌধুরী কামরান গতকাল সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হন এবং ইতিমধ্যেই জোর লবিং চালাচ্ছেন পদ ভাগিয়ে নেয়ার।
এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বীরমুক্তিযোদ্ধারা এই খবর পাওয়া মাত্রই একটি প্রতিবাদলিপি দিয়েছেন। তারা উল্লেখ করেন যে, কামরানের বাবা উপজেলা শান্তি কমিটির সদস্য ছিলেন এবং তার চাচা মুক্তিযুদ্ধাদের হাতেই মারা যান। মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের পরিবারের অত্যাচারে অনেকেই মারা গিয়েছে, আবার অনেক দেশান্তরও হয়েছে। তারা উল্লেখ করেন, যে আওয়ামীলীগের নেতৃত্বে আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করলাম সেই আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠনে রাজাকারপুত্র অন্তর্ভুক্ত হলে আমাদের মতো মুক্তিযুদ্ধাদের জন্য সেটা হবে অপমানজনক ও লজ্জাজনক।
এবিষয়ে মুক্তিযুদ্ধা আব্দুল জলিল বলেন আমরা মুক্তিযুদ্ধরা বিজ্ঞপ্তি প্রকাশ করছি তার বাবা একজন রাজাকার।
ঘিলাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান রফি আহমদ বলেন কামরানের বাবা শান্তি কমিটির ও সদস্য ছিলেন আপনারা যা শুনছেন তা সত্যি। এটা এলাকার সবাই জানে।
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
3 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে