editor
প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) অবস্থিত একটি বিদেশি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে নতুন ইপিজেডের প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার দ্বিতীয় ইউনিটে এই অগ্নিকাণ্ড ঘটে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কারখানা কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানাতে পারেনি বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, পাঁচতলা ওই ভবনের দ্বিতীয় তলায় গতকাল রাতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিচতলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা যোগ দেন। পরে সাভার, ধামরাই, উত্তরা ও টঙ্গীর অপর সাতটি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। একপর্যায়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আজ রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানান জাহাঙ্গীর আলম।
2 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
2 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
7 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
4 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
6 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। রবিবার (১৫
4 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
6 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সিলেট
8 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।