editor

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২১

রানমেশিন উইলিয়ামসনের রেকর্ড ডাবল সেঞ্চুরি

রানমেশিন উইলিয়ামসনের রেকর্ড ডাবল সেঞ্চুরি

7

অনলাইন ডেস্ক

1

‘বুড়ো’ কেন উইলিয়ামসনের ব্যাটে রানের ফোয়ারা বইছে। ক্রিজে নামলেই যেন তাকে সেঞ্চুরি করে উঠতে হবে। আগের ম্যাচে সেঞ্চুরি করার পর ক্রাইস্টচার্চেও সেঞ্চুরি পেয়েছেন কিউই অধিনায়ক। শুধু তাই নয়, ইনিংসটাকে টেনে শেষ পর্যন্ত ডাবল সেঞ্চুরি করে ফেলেন। উইলিয়ামসনের বড় ইনিংসে চাপা পড়ে দীর্ঘশ্বাস বাড়ছে পাকিস্তান ব্যাটসম্যানদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ৩৬২ রান পিছিয়ে থেকে।

4

 এই টেস্টে উইলিয়ামসনকে যোগ্য সঙ্গ দেন হেনরি নিকোলস ও মিচেল।  নিকোলাসের দেড়শ, রেকর্ড গড়া জুটি আর ড্যারিল মিচেলের প্রথম টেস্ট সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রান উৎসবে মাতে নিউজিল্যান্ড।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৯ রানে। টেস্ট ইতিহাসে কিউইদের এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় স্কোর।

শেষবেলায় খেলতে নেমে পাকিস্তান মঙ্গলবার তৃতীয় দিন শেষ করে ১ উইকেটে ৮ রানে। ইনিংস হার এড়াতেই এখনও প্রয়োজন তাদের ৩৫৪ রান!

রানমেশিন উইলিয়ামসন তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করে ফেললেন। আজ ২৩৮ রানের ইনিংটির পথে তার নাম লেখা হয়ে গেছে কয়েকটি রেকর্ডে।

ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি এটি তার। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি দ্বিশতকের রেকর্ডে স্পর্শ করেছেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। কিউই অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি হলো ৩টি। এই রেকর্ডে তিনি নিজেকে তুলে নিয়েছেন ম্যাককালাম ও স্টিভেন ফ্লেমিংয়ের পাশে।

6

এদিন নিকোলস থামেন ১৫৭ রানে। চতুর্থ টেস্ট খেলতে নামা অলরাউন্ডার মিচেল প্রথম টেস্ট সেঞ্চুরিতে ওয়ানডে ঘরানায় করেন ১১২ বলে অপরাজিত ১০২।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস : ২৯৭

নিউজিল্যান্ড ১ম ইনিংস : ১৫৫.৫ ওভারে ৬৫৯/৬ (ডিক্লেয়ার) (আগের দিন ২৮৬/৩) (উইলিয়ামসন ২৩৮, নিকোলস ১৫৭, ওয়াটলিং ৮, মিচেল ১০২*, জেমিসন ৩০*; আফ্রিদি ৩৫.৫-৮-১০১-২, আব্বাস ৩৪-১১-৯৮-২, নাসিম ২৬-২-১৪১-০, ফাহিম ২৮-৪-১০৬-২, মাসুদ ২-০-১৭-০, গোহার ৩২-০-১৫৯-০, হারিস ১-০-২-০)।

পাকিস্তান ২য় ইনিংস : ১১ ওভারে ৮/১ (মাসুদ ০, আবিদ ৭*, আব্বাস ১*; সাউদি ৬-৫-৫-০, বোল্ট  ৩-২-২-০, জেমিসন ২-১-১-১)।

S/H(Ripa-5)

4

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর বিএনপির বর্ণাঢ্য র‌্যালি সোমবার 

5 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

6 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

এমসি কলেজ ইকোনমিকস এলামনাই এসোসিয়েশনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ ডিসেম্বর

6 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রীতি প্রমীলা ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

2 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী

7 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

বুদ্ধিজীবী হত্যা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধুর ও কলঙ্কিত অধ্যায় : খন্দকার মুক্তাদির

4 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট সরকারি মদন মোহন কলেজে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

4 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অতীতের ন্যায় বিশেষ অভিযান জরুরী

6 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের

1
4