editor
প্রকাশিত: 4:43 PM, October 17, 2020
সিলেট শহরতলির বাদাঘাট বাজারের পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর বৃহত্তর বাদাঘাট এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসআই আকবরকে অতি দ্রুত গ্রেফতার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বী মো. মনির উদ্দিনের সভাপতিত্বে ও যুবনেতা আশিকুর রহমানের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবীদ আজিজুর রহমান, জনতার সিলেট সম্পাদক মো. ওলিউর রহমান, আতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইসরাক আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মো. শাহজাহান, যুবনেতা আব্দুল খালিক, বাদাঘাট বালু পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসনাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আমির আলী, বিশিষ্ট মুরব্বী মোসাহিদ আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, যুবনেতা আল মামুন শাহিন, বাদাঘাট জামে মসজিদের ইমাম মাওলানা ইসকন্দর আলী, যুবনেতা কামাল আহমদ, আল আমিন, আতাউর রহমান সাধু, আব্দুল লতিফ, বাদাঘাট সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মামুন, বিলাল আহমদ, ছাদেক আহমদ সালমান প্রমুখ।
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে