editor

প্রকাশিত: 8:15 AM, September 17, 2020

রিটেনে টিকলে ভাইবায় দেখবো, ফাঁকা বুলি ছাড়া কিছু না

রিটেনে টিকলে ভাইবায় দেখবো, ফাঁকা বুলি ছাড়া কিছু না

8

অনলাইন ডেস্ক:

এবার ছাত্রলীগ কর্মীদের নানান হতাশার কথা তুলে ধরলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। রিটেনে টিকলে ভাইবায় দেখবো, বিভিন্ন সময়ে ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দের এসব আশ্বাস, ফাঁকা বুলি ছাড়া আর কিছু না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়েছেন সাবেক এই ছাত্রলীগ নেতা। তার স্টাটাসটি দৈনিক সিলেটের সময় পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো…

বছর দেড়েক আগের কথা, ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক দুই স্নেহের অনুজ, Sakil Bhuiya ও Morshedul Hasan Rupom। সরাসরি রাজনীতির মাঠের বাইরে, প্রজাতন্ত্রের সেবক হিসেবে প্রশাসনেও বঙ্গবন্ধুর আদর্শিক কর্মীদের সমধিক প্রয়োজন। ভাইবার আগে তাই দলীয় কর্মসূচিতে সময় কম দিয়ে ভালোভাবে লেখাপড়ার তাগিদ দিলাম আর মনের তাগিদেই পিএসসির তৎকালীন চেয়ারম্যান মহোদয় (আজকে সাবেক হয়েছেন), সাদিক খান স্যারকে একটা ফোন করলাম।

বিনয়ের সাথে সালাম ও পরিচয় দিয়ে বললাম, স্যার, একটু দেখা করতে চাই, যদি আপনার সুবিধামতো ৫ মিনিট সময় দিতেন। সালামের জবাব দেয়ার সময় স্যারের সুরটা যেমন নরম ছিলো, পরিচয় জানার পর বেশ কঠিন স্বরেই বললেন, তিনি ব্যস্ত, দেখা করার সময় দিতে পারবেন নাহ। যা বলার যেন ফোনেই বলি। আমি পূর্বের ন্যায় অধিক বিনীতভাবে বললাম, স্যার কেন্দ্রীয় ছাত্রলীগের দুইটা ছেলে রিটেনে টিকেছে, সামনে ভাইবা… ব্যাস! স্যার মুখের কথা কেড়ে নিয়ে বললেন, তুমি এসব বলতে আমাকে ফোন দেয়ার সাহস পেলে কিভাবে, কোন তদবির-টদবির আমার কাছে চলবে না!

স্যারের কথায় আশাহত হয়ে জাস্ট এটুকু বললাম, “স্যার, আমরা রাজনীতি করি। সুপারিশ করা তো আমাদের কাজ। মানুষ একান্ত প্রয়োজনে, আশা নিয়ে আমাদের কাছে আসে। আর দীর্ঘদিন সংগঠন করা দুইটা ছেলের জন্য সংগঠনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে একটু সুপারিশ আমি করতেই পারি, রাখা না রাখা আপনার ব্যাপার। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত, বলে ফোন রেখে দিলাম।

পরদিন গণভবনে গিয়ে জানলাম, আমার কথা নাকি স্যারের ইগোতে লেগেছে, তাই তিনি আমার নামে নালিশ করেছেন! আর প্রত্যাশিতভাবেই ছাত্রলীগের সেই দুই ছোটভাই ভাইবায় বাদ!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগের সময়, ২০০ টি পদের বিপরীতে বিভিন্ন মেডিকেলে ছাত্রলীগের পদধারী মাত্র ৬ জনের নাম দিলাম ভিসি স্যারকে, তিনি একজনকেও রাখেন নাই! অথচ, ভিসি স্যারের ছেলে, রেজিস্ট্রার মহোদয়ের মেয়ের জামাইসহ গোটা বিশেক সেখানে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পেয়েছে। এটা নিয়ে কথা বলাতে তিনিও নালিশ করেছেন আপার কাছে! এমন হয়তো আরো কয়েকটা নালিশ গিয়েছে গণভবনে, যার সবই সংগঠনের নেতা-কর্মীদের জন্য কথা বলাতে বা তাদের প্রতি কোন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে। ব্যক্তি প্রয়োজনে, আমার কোন কাজ বা আচরণে আপার কাছে নালিশ যায় নাই, এটা দৃঢ়তার সাথে বলতে পারি।

8

ছাত্রলীগের সাথে একযুগের অধিক পথচলায়, নিজ অভিজ্ঞতা থেকে হলফ করে বলছি, ছাত্রলীগ করে সরকারি চাকরিতে নূন্যতম সুবিধা কোন সহযোদ্ধা পায়নি, অন্তত আমার চোখে পরে নাই। মেহেদী হাসান মোল্লা ভাই, রিফাত জিকো ভাই, মামুনুর রশিদ ভাই, সায়েম খান ভাইয়ের মতো মেধাবী অর্ধশত ছাত্রলীগের শীর্ষ নেতা দুইবার তিনবার বিসিএস ভাইবা দিয়ে চাকরি পায় নাই!

3

অথচ, বিএনপির রামরাজত্বে সেই ২৭ তম কলঙ্কিত বিসিএসে এক বগুড়া আজিজুল হক কলেজ থেকে ৫৪ জন পুলিশ ও এডমিন ক্যাডার হয়েছিলো তারেক জিয়ার ডিজায়ারে!

যাইহোক, হতাশা গল্প আর দীর্ঘায়িত করতে চাই নাহ, রিটেনে টিকলে ভাইবায় দেখবো, বিভিন্ন সময়ে সিনিয়র নেতৃবৃন্দের এসব আশ্বাস, ফাঁকা বুলি ছাড়া কিছু না, ছাত্রলীগের নেতাকর্মীরা সেটা অনেক আগেই বুঝে গেছে।

6

তাই, ছাত্রলীগের বর্তমানদের উদ্দেশ্যে বলছি, চাকরিতে ছাত্রলীগ করার কারণে নূন্যতম সুবিধা পাবে নাহ, বরং পরিচয় দিলে স্বাভাবিক প্রাপ্যতা থেকেও বঞ্চিত হবার সম্ভাবনা বেশি! লেখাপড়ার কোন বিকল্প নেই। আগে লেখাপড়া, পরে রাজনীতি!!

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান

3 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2 ১৮ আগস্ট

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু

6 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

আহ্বায়ক কনক, সদস্য সচিব বিশ্বদীপ

3 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও অঙ্গ-সংগঠনের মিলাদ ও দোয়া মাহফিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

আওয়ামী সিন্ডিকেটে মেলা বাগানো সেই ‘মেলা বাবলু’ আবারও সক্রিয়

3 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

গোলাপগঞ্জে এসআই আবু সাঈদের চা পাতা জব্দে সাক্ষীর দ্বিমুখী বক্তব্য, তদন্তের আশ্বাস ওসির

2 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

গোয়াইনঘাটে ইয়াবা অভিযানে নাটকীয় মোড়

8 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

নিয়ম-নীতির তোয়াক্কা করছেন না প্রধান শিক্ষক পরেশ

8 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন

1
6