editor

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির সাজা

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির সাজা

8

অনলাইন ডেস্ক

6

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। ১৪ আসামিদের মধ্যে ৬ জনকে ১০ বছরের কারাদণ্ড, ৪ জনকে ৫ বছর এবং ১ জনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৩ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন বিচারক মো. হাফিজুর রহমান।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে জেলা শিশু আদালতে রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় পড়া শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান। তার আগে সকাল সাড়ে ৯টার দিকে কড়া প্রহরায় জামিনে থাকা আটজন অপ্রাপ্তবয়স্ক আসামিসহ সবাইকে আদালতে আনা হয়।

অপ্রাপ্তবয়স্ক শিশুদের মধ্যে বরগুনা জেলা কারাগারে থাকা ছয় শিশু হলো- রাশেদুল হাসান রিশান ফরাজী, রাকিবুল হাসান রিফাত হাওলাদার, আবু আবদুল্লাহ রায়হান, ওয়ালিউল্লাহ ওলি, নাঈম ও তানভীর।

মামলায় জামিনে থাকা আট শিশু- চন্দন সরকার, নামুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, মারুফ বিল্লাহ, রাতুল সিকদার, এবং আরিয়ান হোসেন শ্রাবণ।

4

রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে গ্রেপ্তার হওয়ার পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৭ আসামি।

আদালতে মামলার রায় শুনতে হাজির হয়েছেন রিফাতের পরিবারের সদস্য, মামলার আইনজীবী, গণমাধ্যমকর্মী ও আসামিদের স্বজনরা। এ উপলক্ষে আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালত চত্বরে ভিড় দেখা গেছে উৎসুক মানুষেরও।

8

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এর আগে গত ৩০ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয় প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

7

উল্লেখ্য, রিফাত শরীফকে গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে পুলিশের ক্রসফায়ারে নিহত নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে রিফাত শরীফকে বরগুনা জেনারেল হাসপাতালে নিওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠায়। পরে ওই হাসপাতালে রিফাতের মৃত্যু হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

8 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

6 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

3 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

2 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

4 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

আব্দুল করিম ও রাজু মিয়ার মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান ও আপস-মীমাংসা সম্পন্ন

3 সিলেট কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত সিআর মামলা (নং ৮৬১/২০২৫) সংক্রান্ত বিষয়ে ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল করিম এবং বিশ্বনাথ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

3 নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পথচারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

1
8