editor
প্রকাশিত: 8:42 PM, October 31, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার-লামনী রাস্তার লালটিকির নামক ভাঙ্গার ব্রিজটি বিধ্বস্ত হওয়ায় রুস্তমপুর ইউনিয়নের পাতলীকোনা, রায়গড় পশ্চিম রুস্তমপুর বাসীসহ প্রায় ১০টি গ্রামের মানুষের গোয়াইনঘাট সদর ও জেলা সদরের সাথে যোগাযোগ সম্পূর্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
জানা যায়, এই স্থানে একটি ব্রীজ তৎকালীন চেয়ারম্যান মরহুম বশির আহমদ চৌধুরীর সময়কালে নির্মিত হলেও কালের বিবর্তনে আর মহু মহু বন্যার আক্রমণে তা বিধস্ত হয়ে পড়ায় প্রায় দশটি গ্রামের ২০ থেকে ২৫ হাজার মানুষের জনভোগান্তি চরম আকার ধারন করেছে। এমনকি কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। যা বর্তমান রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন সিহাব কে ভাবিয়ে তুলে। এ নিয়ে দীর্ঘদিন চিন্তাভাবনা করার পরও কোনো কূলকিনারা পাচ্ছিলেন না, পরিশেষে নিজ উদ্যোগে জনগণের দুর্দশা লাঘবে নিজস্ব তহবিল থেকে ৫৫ হাজার টাকা ব্যয়ে ১২০ ফুট দীর্ঘ লম্বা বাঁশের এই সাঁকো নির্মাণ করে দেন।
১৭ অক্টোবর সাঁকো তৈরির প্রাথমিক কাজ শুরু করেন এবং গতকাল ৩০ অক্টোবর শুক্রবার সাঁকোর সম্পন্ন কাজ সমাপ্ত করেন। দৈনিক পাঁচ থেকে ছয় জন শ্রমিক কাজ করেন এই বাঁশের তৈরি সাঁকো নির্মাণে।
৪ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন ও ২নং আজির উদ্দীন বলেন, আমাদের চেয়ারম্যান সব সময় জনকল্যাণমুখী জনসেবায় নিয়োজিত। তিনি মানুষের সেবা করে আনন্দ পান আমরাও তাঁর সাথে কাজ করে আনন্দ পাই। উনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আর্থিক যোগান দেওয়ায় ওয়ার্ড সদস্যরা এবং এলাকাবাসীর মিলে সাঁকো তৈরীর কাজ সম্পন্ন করতে পেরেছি।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন শিহাব বলেন, দীর্ঘদিন ধরে আশেপাশের গ্রামের লোকজন খুব ভোগান্তিতে ছিলেন, এই সাঁকো নির্মাণে সাধারণ মানুষসহ কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট সদরে যাতায়াত সহজ হলো এবং ভারী যানবাহন না চললেও বাইক নিয়ে মানুষ পারাপারে আর কোন অসুবিধা থাকবে না। যদিও আমি অর্থের অনুদান দিয়েছি কিন্তু ওয়ার্ড সদস্যগন ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সাঁকুর বাস্তবায়ন কাজ সম্পন্ন হয়েছে। এটা তাদের এবং সাধারণ জনগণের প্রাপ্য। তিনি আরও বলেন, এটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান নয়। দীর্ঘস্থায়ী সমাধান করতে এখানে একটি ব্রিজ নির্মাণ প্রয়োজন আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুস্তমপুর ইউনিয়নের কয়েকজন এলাকাবাসী জানান, ব্রিজটির জন্য চরম ভোগান্তিতে আছেন। এটি একটি জনগুরুত্বপূর্ণ ব্রীজ। ব্রীজের কাজ দ্রুত নির্মাণে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে প্রবাসী কল্যাণ মন্ত্রী দৃষ্টি দিবেন বলে তারা আশাবাদী। বর্তমান এই বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ায় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন শিহাবের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন