editor
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
পোলিও একটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় রোটারিয়ানরা সফল হয়েছেন। রোটারিয়ানদেরকে আমি শ্রদ্ধা করি, রোটারির সাথে সম্পৃক্ত থেকে কাজ করাও আমি পছন্দ করি। কারণ রোটারিয়ানরা মানুষের কল্যাণে এগিয়ে আসেন এবং এর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন। রোটারির আর্তমানবিক সেবামূলক কাজ আরো বৃদ্ধি পাবে, রোটারিয়ান’রা সমাজ, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণে আরো বেশি কাজ করবেন বলে আমি প্রত্যাশা করি।
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে ‘অন পোলিও এন্ড রোটারি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী একথা বলেন।
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর উদ্যোগে সিলেট স্টেশন ক্লাবে ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়েরের পরিচালনায় সেমিনারে পোলিওতে রোটারি’র অবদান বিষয়ে বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী ও শিশু রোগ বিশেষজ্ঞ জালালাবাদ রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান ডা. জাকারিয়া হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন রোটারিয়ান আলাউদ্দিন সাব্বির এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান কফিল উদ্দিন আহমদ।
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর উদ্যোগে ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে সিলেট স্টেশন ক্লাব প্রাঙ্গনে ‘এন্ড পোলিও এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বিভিন্ন রোটারি ক্লাব নিজেদের স্টল নিয়ে অংশগ্রহণ করে। এদিকে গত ২৪ অক্টোবর বিশ্ব পোলিও দিবস উপলক্ষে রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীতে র্যা লি, সাংবাদিক সম্মেলন ও সেমিনার সম্পন্ন হয়। সিলেটের পরে আগামী ৩০ ও ৩১ তারিখে নরসিংদীতে এক্সিবিশন ও সেমিনারের মাধ্যমে এবছরের পোলিও নির্মূল সপ্তাহের কার্যক্রম সম্পন্ন করা হবে।
6 জকিগঞ্জ প্রতিনিধিঃ 2 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা
2 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
4 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
6 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।
3 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও
5 ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট