editor
প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা ইউনিয়ন চেয়ারম্যান পদের উপ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে ১,২ ও ৩ নং ভোট কেন্দ্রগুলোতে ঘুরে দেখা যায়, পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ আহমদ, বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আফজাল হোসেন , স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন জেবুল, ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল আলিম তুহিন।
এদিকে সকাল সাড়ে ৯টায় মুরাদিয়া ছুবুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহমুদ আহমদ ও ধানের শীষের মনোনীত প্রার্থী আফজাল হোসেন।
বিজ্ঞাপন আহমদ বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোন সমস্যা নেই। উন্নয়নের প্রতীকের জয় হবে এটা আমি প্রত্যাশা করি।
ধানের শীষের প্রার্থী আফজাল হোসেন বলেন, গণতন্ত্র মুক্তির প্রতীক হচ্ছে ধানের শীষ। এখনো শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। শেষ পর্যন্ত এভাবে যাতে চলে এই প্রত্যাশায় আছি। উপ-নির্বাচনের লক্ষ্মীপাশার জনগণ আমায় গ্রহণ করে ফেলেছে। বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।
এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৯ শত ১১ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯ শত ৪৪ আর নারী ভোটার ৮ হাজার ৯ শত ৬৭ জন ।
এদিকে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সাঈদুর রহমান। তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হবে। নির্বাচনে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক রয়েছে।
8 বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া
7 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের বিপদে ঢাল
6 বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা মুফতি এ কে এম মনোওর আলী বলেছেন, সমাজ ও জাতির ক্রান্তিলগ্নে নৈতিক ও
6 নাসীহা ফাউন্ডেশন বিডি’র উদ্যোগে রমজানজুড়ে সিলেটের একাধিক মসজিদে ফ্রি কুরআন ও দ্বীন শিক্ষার সমাপনী, ফলাফল ও হাদিয়া বিতরণ অনুষ্টিত
2 সিলেট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। 6 রবিবার
3 পবিত্র রমজান তাকওয়া ও সংযমের মাস। সাম্য, সম্প্রীতি, ইনসাফ ও কল্যাণের আহ্বান নিয়ে রমজান মুমিনের দোরগোড়ায় হাজির হয়েছে। এই
7 সিলেট মোটরসাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সাধারণ কর্মচারীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৩টায় সিলেট
8 বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।