editor

প্রকাশিত: 7:14 AM, October 8, 2020

লাস্যময়ী তাহমিনার ফাঁদে পড়ে নিঃশ^ মালয়েশীয়া প্রবাসী

লাস্যময়ী তাহমিনার ফাঁদে পড়ে নিঃশ^ মালয়েশীয়া প্রবাসী

4

বিশেষ প্রতিনিধি
কখনও তাহমিনা, কখনো তামান্না ভিন্ন ভিন্ন নামে পরিচয়ে প্রবাসী যুবকদের সাথে প্রেমই তার নেশা, মিষ্টি কথার জাদুতে মানুষ ঠকানোকে তার পেশা। তার রয়েছে নিজস্ব সিন্ডিকেট। তাদের কাজ হলো প্রবাসীদের সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করে করে অর্থ হাতিয়ে নেওয়া। তারা সিলেটের বিভিন্ন জায়গা বাসা ভাড়া নেয়। পরে টার্গেট করে প্রবাসীদের। আরা টার্গেটে সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিলে ওই এলাকা থেকে সটকে পড়ে তারা। এই সিন্ডিকেটের প্রতারণার শিকার হয়েছেন সম্প্রতি মালেশিয়া প্রবাসী সিলেট নগরীর দাড়িয়াপাড়ার আব্দুল খালিক চৌধুরীর ছেলে আরিয়ান চৌধুরী টিপন।
জানা যায়, সিলেট সদর উপজেলার খাদিমপাড়ার বাহুবল গ্রামের আমিনুর রহমান ও হেনা বেগমের মেয়ে সাবিনা আহমদের স্বামী রাসেলের সঙ্গে বন্ধুত্ব থাকার সুবাদে সাবিনা ও তামান্নার পরিবারের সাথে সম্পর্ক গড়ে উঠে মালেশিয়া প্রবাসী আরিয়ান চৌধুরী টিপনের।
রাসেল ও তার স্ত্রী সাবিনার মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকত। এক পর্যায়ে তাদের সম্পর্কে শেষের পথে ছিল। ঠিক তখন টিপন তাদের সমস্যা সমাধান করে দেন। সেই সুবাদে এই প্রতারক চক্রের সঙ্গে সখ্যতা শুরু হয় প্রবাসী টিপনের।
একদিন হঠাৎ সাবিনা প্রবাসী আরিয়ান চৌধুরী টিপনকে তার বোন তামান্নাকে বিয়ের করার প্রস্তাব দেন। সরল মনে প্রস্তাবে সায় দেন টিপন। তারপর থেকে টিপন ও তামান্নার সম্পর্কের শুরু হয়। লাস্যময়ী তামান্না তার রূপ ও মিষ্টি মিষ্টি কথা বলে টিপনের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেন। টিপন ও তামান্নার মধ্যের সম্পর্ক একপর্যায়ে স্বামী-স্ত্রীর মতো রূপ নেয়।
লাস্যময়ী তামান্না ও তার চক্ররা বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসী টিপনকে টার্গেট বিভিন্ন ধরনের বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা চাইতে শুরু করে।
তামান্নার বোন সাবিনা স্বামী রাসেলের মাধ্যমে প্রায় ৪ লক্ষ টাকা দেন আরিয়ান চৌধুরী টিপন। হঠাৎ তামান্না ও তাদের চক্রের কথাবার্তা ও চালচলনে সন্দেহ হয় টিপনের। তিনি তখন বুঝতে পারেন যে তাকে প্রতারিত করা হয়েছে। তিনি তামান্না ও তাদের পরিবারের সকলের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের ফোন বন্ধ পান এবং তিনি জানতে পারেন যে তিনি যাকে তামান্না হিসেবে জানেন সে আসলে তামান্না নয় তাহমিনা।
এই প্রতারকচক্র বর্তমানে খাদিমপাড়ার ১ নম্বর রোডে একটি বাসায় থেকে তাদের প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
অনুসন্ধানে জানা যায়, লাস্যময়ী তামান্নার প্রকৃত নাম তাহমিনা। তিনি ও তার বড় বোন একটি সঙ্গবন্ধ প্রতারক চক্র তৈরি করে সারা সিলেটজুড়ে রয়েছে প্রতারণার জাল বিস্তার করেছেন। তাদের কাজ হচ্ছে প্রবাসীদের বিভিন্ন ধরণের লোভ লালসা দেখিয়ে টাকা আত্মসাৎ।
এ ব্যাপারে প্রবাসী আরিয়ান চৌধুরী টিপনের সঙ্গে কথা হলে তিনি জানান ভাই আমার তিল তিল করে জমানো টাকা আমি তামান্না ও তার পরিবারকে দিয়েছি। কিন্তু তারা যে প্রতারকচক্র তা আমি জানতাম না। এভাবে আর কোনো প্রবাসী যেন এই প্রতারকচক্রের ফাঁদে পা না দেয় তার জন্য আমি প্রশাসন ও বিভিন্ন মহলের নিকট বিচার দাবি করছি।
এদিকে প্রতারক তামান্না চক্রের একাধিক মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তাদের কারো সাথে যোগাযোগ করা যায়নি। তামান্নার বড় বোনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রং নাম্বার বলে কেটে দেন।
এ বিষয়ে আরিয়ান চৌধুরী টিপনের বন্ধু রাসেলের সঙ্গে আলাপ হলে তিনি তিনি টিপনকে চিনেন কিন্তু তার শ্যালিকা ও স্ত্রীকে চেনেন না বলে ফোন কেটে দেন।
প্রতারক তাহমিনা ও তার সিন্ডিকেটের বিভিন্ন ভিডিও, ফোনালাপ, ছবি সিলেটের হালাচাল ও দৈনিক সিলেটে সময় কৃর্তপক্ষের কাছে রয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
3