editor
প্রকাশিত: 9:06 AM, October 1, 2020
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২০-২১ বর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। ক্লাবের ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেনের সভাপতিত্বে ও ডাইরেক্টর লায়ন খায়রুন্নেছা শেলী’র পরিচালনায় অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট লায়ন বিলকিস নূর নতুন প্রেসিডেন্ট লায়ন সাবিনা আনোয়ার এর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন সাহেদা পারভীন চৌধুরী, লায়ন সানজিদা খানম, ক্লাব সেক্রেটারী মাহমুদা সুলতানা স্বপ্না। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসেকা মাহদি, মাশিয়াত মাহদি।
অনুষ্ঠানে লায়ন আছমা কামরানের স্বামী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং লায়ন সাহেদা পারভীন চৌধুরীর ছোট ভাইয়ের রূহের মাগফেরাত কামনা ও বিশে^র মানব জাতি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন লায়ন খায়রুন্নেছা শেলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার কল্যাণে বিশ^ব্যাপী লায়ন্স ক্লাবগুলো কাজ করে যাচ্ছে। দেশের দরিদ্র অসহায় মানুষের ভরসার স্থল হিসেবে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা কাজ করছে। লায়ন্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে স্ব উদ্যোগে সহযোগিতার মাধ্যমে সুনামের সাথে ক্লাব পরিচালনা করে যাচ্ছেন। সফল লায়নবৃন্দের কর্ম দক্ষতার মাধ্যমে দেশ-বিদেশে লায়ন্স ক্লাব পরিচিতি ও সুনাম অর্জন করছে। বক্তারা লায়ন্স ক্লাবের মত অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন