editor

প্রকাশিত: ৭:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০

শহরের সুবিধা মিলবে গ্রামে : মন্ত্রী ইমরান আহমদ

শহরের সুবিধা মিলবে গ্রামে : মন্ত্রী ইমরান আহমদ

7

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,  শহর ও গ্রামের মধ্যে ব্যবধান কমাতে শেখ হাসিনার সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। গ্রামের মধ্যেই স্বাস্থ্য, শিক্ষা, বিনোদনসহ সব সুযোগ সুবিধা থাকবে। শহরের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তৈরি হবে দেশের প্রতিটি গ্রাম। উন্নত বিশ্বের ন্যায় প্রতিটি গ্রাম হবে স্বয়ংসম্পূর্ণ। নাগরিকদের মৌলিক চাহিদা হিসেবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তৈরি করা হবে দেশের গ্রামগুলো।
মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে দেশের ৮ বিভাগে ১৫টি গ্রামকে মডেল হিসেবে বেছে নেয়া হবে বলে জানা গেছে। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশের সকল গ্রামকেই এর অন্তর্ভুক্ত করা হবে। নাগরিকদের প্রাপ্য সকল প্রকার সুবিধা নিশ্চিত করতে যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। শহরের নাগরিকদের দেয়া সরকারের সকল প্রকার সেবার সুযোগ দেয়া হবে গ্রামে বসবাসকারীদের।

5

উন্নত বিশ্বের ন্যায় দেশের প্রতিটি গ্রামকেই শহরের আদলে তৈরি করা হবে। প্রতিটি স্বয়ংসম্পূর্ণ গ্রামে বিদ্যুত, পানি, স্বাস্থ্য, শিক্ষা, উন্নত স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিক রাস্তা ঘাট, মার্কেট, খেলার মাঠ, পার্ক এবং বিনোদন কেন্দ্র তৈরি করা হবে। প্রাপ্য সকল নাগরিক সুবিধা দিয়ে তৈরি করা হবে ‘মডেল গ্রাম’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী উন্নত বাংলাদেশ গঠনে তাঁর স্বপ্ন বাস্তবে রূপ দিতে এমন আধুনিক সুবিধাযুক্ত গ্রাম গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নের দিকেই সরকার এগোচ্ছেন।

তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নয়ন মূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর ও উদ্বোধন কালে এসব কথা বলেন। উন্নয়ন মূলক প্রকল্প গুলোর মধ্যে  উপজেলার নবগঠিত ১০নং পশ্চিম আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের কার্যালয়ের উদ্বোধন। পশ্চিম আলীরগাওঁ ইউনিয়নের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে পূর্ণানগর গ্রামে পানি শোধনাগার প্রকল্পের উদ্বোধন।

গোয়াইনঘাট উপজেলা সদরে ১৪ কোটি টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর। এলজিইডির অর্থায়নে গোয়াইনঘাট উপজেলা সদরে অবস্থিত পুকুর পাড়ের চতুর্দিকের পাকা কাজের ভিত্তি প্রস্থর। এছাড়াও উপজেলা সদরে অবস্থিত গোয়াইনঘাট উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় ইমরান আহমদ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। অনুষ্ঠান মালায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ,

4

সিলেটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের  সহকারী প্রকৌশলী রতন লাল সাহা,উপসহকারী প্রকৌশলী মোঃ ইউনুস আলী,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা,সামছুল আলম,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

7

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

7 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

3 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

8 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

4 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

7 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
7