editor
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চলমান কমল সাহিত্য পরিষদ, সিলেট আয়োজিত “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”-এর দ্বিতীয় দিনে উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।
গ্রন্থমেলার দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রফেসর ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজু।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কামরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও মামুন আহমদ মিন্টু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লুৎফর রহমান, যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন এবং কবি কাওসার আরা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী, কমল সাহিত্য পরিষদের জুবায়ের আহমদ ও কয়েস আহমদ, কবি ফাতেহা বেগম এবং মোস্তাক আহমদ সাকেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
6 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
2 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
7 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
8 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
2 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 1 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
6 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
3 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
4 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8