editor
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং মতাদর্শের মধ্যে সমন্বয় অপরিহার্য। এর মাধ্যমে সকল মানুষের মধ্যে শান্তি এবং সহাবস্থানের সুযোগ তৈরি হয়। নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে থাকে। তাদের মূল লক্ষ্য হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি স্থাপন এবং পারস্পরিক শ্রদ্ধা।
বুধবার সন্ধ্যায় নগরীর বাগবাড়িস্থ শ্রী শ্রী দুর্গা মন্দিরে শ্রী বিভূষিত জগদগুরু শ্রী নিম্বার্কচার্য্য এর ৫১২১ তম জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষ্যে ‘নিম্বার্ক দর্শনে অহিংসা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিষ্ণুপদ রায় চৌধুরী (পিআরএল)।
শাবিপ্রবির প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী শ্রীমতি অনুধারা চৌধুরীর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান শ্যামল চন্দ্র রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ্রীযুক্ত রিংকু তালুকদার, মহাপ্রভুর আখড়া পরিচালনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী সুধাময় দেব, শ্রীমৎ ১০৮স্বামী বংসী দাস কাঠিয়া বাবাজী মহারাজ, শীমহন্ত শ্রী ১০৮ স্বামী ড. বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব নিম্বার্ক পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিভু ভূষণ সেন, সরকারী পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক শীলা শাহা।
4 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
6 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
4 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। 2 শুক্রবার
1 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
8 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
4 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
8 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
4 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত