editor
প্রকাশিত: 11:43 AM, September 29, 2020
অনলাইন ডেস্ক:-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান ও ছাত্রলীগ কর্মী তারেক হালিমী নামক দুই নেতাকর্মীকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। অপহরণের খবর পেয়ে ভুক্তভোগীদের উদ্ধারের পাশাপাশি সন্দেহভাজন এক অপহরণকারীকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করেছে জালালবাদ থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অকিল উদ্দিন আহম্মদ।
ওসি অকিল উদ্দিন বলেন, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের দুইজন নিখোঁজের বিষয়ে একটি জিডি করা হয়েছে। এর প্রেক্ষিতে আমরা তাদেরকে উদ্ধার করি ও অভিযান পরিচালনা করে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের ছাত্রবাস থেকে একজনকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তিকে কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, অপহরণকৃত একজনকে জালালাবাদ থানা পুলিশ আমাদের কাছে হস্তান্তর করেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, সজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী এবং তারেক হালিমী ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিনের অনুসারী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। ঘটনাটির সাথে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমিন বলেন, আমরা ঘটনাটি জানার পর প্রশাসনের শরণাপন্ন হয়েছি। আমি মনে করি এ ঘটনাটি বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, এ ঘটনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আশা করি, অপহরণকৃতদেরকে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে।
8 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
1 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
1 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
8 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
6 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
2 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক