editor
প্রকাশিত: 9:02 AM, September 26, 2020
মাদককাণ্ডে শুধু অভিনেত্রীদের নাম কেন? শাহরুখ কন্যার এমন পোস্ট ঘিরে নানা রকম জল্পনা শুরু হয়েছে। মাদক যোগে নাম জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, রাকুল প্রীত সিং ও শ্রদ্ধা কাপুরের। কিন্তু শুধু কেন নারী অভিনেতাদেরই এই তদন্তে নাম জড়াচ্ছে। কেন শুধু তাদেরই সমন করা হচ্ছে? বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠছে। নিজের ইনস্টাগ্রামে নারীবিদ্বেষ নিয়ে একটি পোস্ট করেছেন সুহানা। তিনি লিখেছেন, নারীদের জন্য সচেতন ভাবে ঘৃণাকেই শুধু নারীবিদ্বেষ বলা যায় না। অবচেতন মনেও নারীদের উদ্দেশ্যে শর্তপূর্ণ ঘৃণ্য আচরণ থাকে। হয়তো সচেতন ভাবে আপনি জানেন যে, আপনি নারীদের ঘৃণা করেন না।কিন্তু নিজেকে প্রশ্ন করুন। কোনও পুরুষের বদলে কোনও নারী কিছু করেছে শুনলে আপনি আরও বেশি উত্তেজিত হন। এই পোস্ট শেয়ার করার সঙ্গে সুহানা আরও লিখেছেন, এই দ্বিচারিতা খুব ভয়ঙ্কর। এনসিবি এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মাদক কাণ্ডে জড়িয়ে পড়া চার অভিনেত্রীকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগ বড় ভূমিকা নিয়েছে। মাদক যোগের জন্য গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী তথা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। এরপরে জানা যায় বলিউডের আরও বহু তারকা এই মাদক যোগের সঙ্গে জড়িত। কিন্তু তার মধ্যে প্রকাশ্যে এসেছে শুধুমাত্র কয়েকজন অভিনেত্রীদেরই নাম। এর থেকেই নারীবিদ্বেষ ও পুরুষতান্ত্রিক মনোভাবের ইঙ্গিতের কথা উল্লেখ করছেন অনেকে। তাই এই সময়ে সুহানার এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
2 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
6 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
4 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
1 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়
6 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
8 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
6 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন