editor

প্রকাশিত: 12:32 PM, August 15, 2026

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

1

সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

1

গত ১৫ বছর ধরে সরকারি জমি গ্রাস ও আধিপত্য বিস্তার করে চলা খাদিমপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ আমিনুর রহমান (ডেভিল আমিনুর) শেখ হাসিনা সরকারের পতনের পরও বলবৎ রয়েছেন বলে জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

8

অনুসন্ধানে জানা যায়, মূল বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও শেখ আমিনুর রহমান দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করছেন। সাধারণ রঙমিস্ত্রি থেকে শুরু করে আওয়ামী লীগের ক্ষমতার পটভূমিতে তিনি রাতারাতি অঢেল সম্পত্তির মালিক হন। শাহপরাণ এলাকার আল-বারাকা ও বহর পশ্চিমে তাকে ঘিরে তৈরি হয়েছে একচ্ছত্র প্রভাব। স্থানীয়দের অভিযোগ, এলাকায় যে কোনো নির্মাণ বা জমিসংক্রান্ত কাজ করতে হলে তাকে নিয়মিত ‘কর’ বা বখরা দিতে হয়।

6

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিলেট জেলা যুবলীগের এক প্রভাবশালী শীর্ষ নেতা ও সাবেক কাউন্সিলরের শেল্টারে শেখ আমিনুর বিআইডিসি, আল-বারাকা ও বহর পশ্চিম এলাকায় সরকারি খাস জায়গা দখল করে বেচাকেনা করেন। এছাড়া কিশোর গ্যাং লালন-পালন ও মাদকের সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর কিছুদিন গা-ঢাকা দিলেও বর্তমানে তিনি নতুন রাজনৈতিক শেল্টারে পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন বলে জানা গেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে শাহপরাণ থানায় তার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির একাধিক অভিযোগ হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা ধামাচাপা দেওয়া হয়।

5

একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়া সত্ত্বেও শেখ আমিনুর প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় এবং সরকারি জমি দখল অব্যাহত রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের প্রশ্ন, বিগত সরকারের সময়ও যিনি অধরা ছিলেন, এখনও যদি তিনি একই কায়দায় অপরাধ চালিয়ে যান, তবে প্রশাসনের পরিবর্তন কোথায়? সদর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কী ভূমিকা পালন করছে, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে সিলেটের শাহপরাণ থানা ও উপজেলা প্রশাসনের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় ভুক্তভোগীরা সরকারি খাস জমি পুনরুদ্ধার এবং এই চিহ্নিত ভূমিখেকোর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

7 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

8 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’

7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

8 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

5 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

1
4