editor

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২০

শীতের সবজি বাজারে এলেও কমেনি দাম

শীতের সবজি বাজারে এলেও কমেনি দাম

3

পারভীন বেগম
সিলেটে শীতের উষ্ণতা পড়লেও কমেনি সবজির দাম। শীতকালীন সবজির আনাগোনা শুরু হলেও এখনে প্রবাব পদেনি সবজির বাজারে। নগরের সবক’টি কাচাবাজারে ৫০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। কোনো কোনো সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে চড়া দামে। মিষ্টিকুমড়া ১০০-২৫০ টাকা। ক্রেতারা বলছেন গত একদশকে সবজির এমন চড়া দাম তারা দেখেননি। অভিযান চালিয়েও প্রশাসন সবজির বাজার নিয়ন্ত্রণে আনতে পারছে না। তার উপর একের পর এক ওজনে কারচুপির তথ্য পাচ্ছে সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার সকালে নগরীর বন্দরবাজার, রিকাবীবাজার, আম্বরখানা, স্টেশন রোড, কাজিরবাজার এবং ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছে সবজির দাম যাচাই করা হয়।
প্রতিটি বাজারেই সবজির চড়া দাম হাঁকানোর বিপরীতে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত, গরিব ক্রেতাদের অসহায়ত্বের চিত্র দেখা গেছে।
গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অন্তত ১০-৩০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্য দিয়েছেন খোদ বিক্রেতারাই। সেই সঙ্গে ধরা পড়ে ওজনে কারচুপির বিষয়টিও।
জানা যায়, একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করা হচ্ছে। ১ কেজি কাঁচা মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা কিন্তু পাশের দোকানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ কেজি টমেটো এক দোকানে ১০০ কিন্তু পাশের দোকানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাশের একটি দোকানের সঙ্গে অন্য দোকানের সবজির দামে এতো পার্থক্য হতে পারে না। কেজিপ্রতি সবজিতে ৪০-৫০ টাকা বেশি আদায়ের পক্ষে বিক্রেতাদের সালে প্রতিবেদক আলাপ করলে যৌক্তিক কোনো কারণও দেখাতে পারেননি।
কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫-৫০ টাকায়। পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত সপ্তাহেও পটলের দাম অন্তত ২০ টাকা কম ছিল। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢেঁড়স, শসা, বেগুনের দাম অন্তত ২০-৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকায়। ৩০ টাকার মিষ্টিকুমড়া এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ১০০-২৫০ টাকা। তিত করলা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে টমেটোর দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। বিক্রি হচ্ছে প্রতিকেজি ১২০ টাকায়। শীতের সবজি বাঁধাকপি কেজি ৬০ টাকা, ফুলকপি আকার ও মানভেদে ১০০-১২০ টাকা, শিম ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরের দাম প্রতিকেজি ৮০ টাকা। কাঁচামরিচের দাম সামপ্রতিক সময়ের রেকর্ড ভেঙে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। নগরীর জিন্দাবাজারের বাসিন্দা ফখর উদ্দিন বন্দরবাজার হাটে সবজি ক্রয়ের সময় বলেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। প্রতিবছর শীতের শুরুতে সবজির দাম কমে। এবার হয়েছে উল্টো। মাসখানেক আগেও যে সবজি ২০-২৫ টাকায় কিনেছি, সেটার দাম এখন তিন-চার গুণ। আমরা সাধারণ চাকরিজীবী। আমাদের আয় নির্দিষ্ট। বেতনের টাকায় আমাদের জন্য মাস পার করা কঠিন হয়ে যাচ্ছে। আম্বরখানার কাঁচাবাজারের খুচরা সবজি বিক্রেতা হারুণ মিয়া বলেন, আড়তে সবজি নেই। যেকোনো ধরনের সবজির মজুত নেই। আমরা যারা খুচরা ব্যবসা করি, প্রতিদিন ভোরে আড়তে গিয়ে আগের মতো পণ্য কিনতে পারছি না। আমার লাগবে তিন মণ আলু, পাচ্ছি ৩০ কেজি। এজন্যই দামটা বাড়ছে। যদি আড়ত থেকে চাহিদামতো সবজি বাজারে আসে, দাম এমনিতেই কমে যাবে। সবজির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বলেন, বন্যার কারণে উত্তরবঙ্গে ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানকার চাষিরা সবজি তুলতে পারেননি। আমরা চাহিদামতো সবজি পাচ্ছি না। এজন্য দাম বেড়েছে। তবে শহরের তুলনায় গ্রামে দাম কম আছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ বলেন, অধিকাংশ বিক্রেতা মূল্যতালিকা প্রদর্শন করছেন না। যারা করছেন, তারা তালিকায় দাম লিখেছে একভাবে, বিক্রি করছে বাড়তি দামে। পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই এটা হচ্ছে। আমরা বারবার সতর্ক করেছি। জরিমানাও করা হয়েছে। এবার আমরা আরও কঠোর হবো।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

বেসরকারি কর্মচারীদের রাজস্বকরণের দাবিতে সিলেটে মানববন্ধনের ডাক

7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

3 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

রক্তের কোনো বিকল্প নেই, রক্তদাতারা মানবতার শ্রেষ্ঠ উদাহরণ: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী

7 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

অভিষেকে ব্রাজিল তারকাদের পকেটে রাখা কে এই ১৮ বছরের বুয়াদ্দি?

4 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদীকে জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শুভেচ্ছা

5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

সিউক’র চেয়ারম্যান হিসেবে যোগদান করতে ঢাকায় কয়েস লোদী

3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি

1
5