editor
প্রকাশিত: 12:42 PM, September 13, 2020
নির্মাতা অনন্য মামুন শেষবারের মতো ঠিক করে নিচ্ছেন বেডরুমের ফুলদানি। মুঠোফোনের এপাশ থেকে শোনা গেল, তিনি একজন শিল্পনির্দেশককে বলছেন, ‘ওই ফুলদানিটা সামনের দিকে একটু সরিয়ে দিন, লাইট একটু কমবে, শটে যাব, রেডি সবাই?’ ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ বলার আগেই একটু সময় চেয়ে নিয়ে তিনি বললেন, ‘ভাই শটটি শেষ করেই ফোন দিচ্ছি।’ লাইন কেটে গেল। উত্তরার একটি শুটিংবাড়িতে ‘নবাব এলএলবি’ ছবির দৃশ্য ধারণকালে আলাপ নির্মাতার সঙ্গে। ক্যামেরার সামনে তখন নায়িকা স্পর্শিয়া।
লকডাউনে ঘরবন্দী ছিলেন তারকারা। স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ের সুযোগ আসতেই ঝাঁপিয়ে পড়লেন। যেন ক্যামেরার সামনে দাঁড়াতে মুখিয়ে ছিলেন তারকারা। দীর্ঘদিন পরে কাজে ফেরার তালিকাটাও বেশ লম্বা। কে নেই সেখানে? পরীমনি, সিয়াম, মাহিয়া মাহি, দীঘি। নবীন কিংবা জ্যেষ্ঠ—সবার চোখ এখন শুটিংয়ের দিকে। তবে গত কয়েক দিনে ঢালিউডের ডাকসাইটে তারকাদের শুটিংয়ে নামার খবর ছিল ‘টক অব দ্য টাউন’।
এই ধরুন, ঢালিউডের কিং খানকে দেখা গেল বাদামি রঙের চুলে। আকাশি টি–শার্ট আর নীল জিনস পরে নবাবের মতোই ক্যামেরার সামনে এলেন বাইকে চড়ে। দীর্ঘ ৫ মাস পর গত ১০ সেপ্টেম্বর ক্যামেরার সামনে দাঁড়ালেন এই নায়ক। সকাল সাড়ে ৭টায় উপস্থিত শুটিং সেটে। পরিচালক অনন্য মামুন বলেন, ‘শুটিংয়ের আগে শাকিব ভাইয়ের বাসায় ১৫ দিনের বেশি মহড়া করেছি। ছবির পাণ্ডুলিপি পড়েছি। তাই সেটে এসে আমাদের কাছে নতুন কোনো কিছু মনে হয়নি। শুধু করোনার কারণে কাজ কিছুটা ধীরগতিতে হয়েছে। সবাইকে সচেতন থাকতে হয়েছে।’
অনেকদিন ধরেই করোনা নিয়ে ভয়ের মধ্য আছেন অভিনেতা ফেরদৌস। তবে আর নয়। চলতি মাস থেকেই শুরু হবে ‘গাঙচিল’ ছবির বাকি ১৫ দিনের শুটিং। তাঁর সঙ্গে অংশ নেবেন নায়িকা পূর্ণিমাও। ফেরদৌস বলেন, ‘আর কত দিন এভাবে বসে থাকব। স্বাস্থ্যবিধি মেনেই কাজ করব। নির্মাতার সঙ্গে কথা হয়েছে, আমাদের টিম একদম ছোট থাকবে। মেকআপ রুমে একজনের বেশি থাকবেন না। সবাইকে করোনা টেস্ট করিয়ে কাজে নেওয়ার কথা বলেছি। এখন থেকে নিরাপত্তা নিয়েই নিয়মিত কাজ করতে চাই।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নিয়ামুল।
‘ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল ছুটে গিয়ে ক্যামেরাকে জড়িয়ে ধরি। ’প্রথম দিনের শুটিংয়ের অনুভূতি শুনতে চাইলে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির নায়ক সিয়াম আহমেদ এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করলেন। এই অভিনেতা বলেন, ‘অভিনয়টা আমার ভালোবাসার জায়গা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে মনে হলো অনেকদিন পর প্রাণ ফিরে পেলাম। শুটিংয়ের সবাইকে দেখে মনে হচ্ছিল জড়িয়ে ধরি। করোনার ভয়ে পারিনি।’
দীর্ঘদিন পরে প্রতিষ্ঠিত তারকারাও নামছেন শুটিংয়ের মাঠে। ঢালিউডের জন্য এ বড় সুখের খবর, যদিও সিনেমা হল খোলার কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের