editor

প্রকাশিত: 7:55 AM, October 18, 2020

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার দাবি পলকের

শেখ রাসেলের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণার দাবি পলকের

2

আজ ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শিশু শেখ রাসেলের জন্মদিন। দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আজ রবিবার শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান প্রতিমন্ত্রী।

5

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের আজকের শিশুদের আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদের পরিকল্পনায় আইসিটি বিভাগ সারা দেশে আট হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করেছে। যেখানে শিশুরা প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ পৃথিবীর জন্য তৈরি হচ্ছে।

7

পলক বলেন, সারা দেশে আরো ৫০০০ শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং ৩০০টি স্কুলে ‘স্কুল অব ফিউচার’ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিকদের জন্য শিশু অধিকার আইন করে গিয়েছিলেন। তিনি সংবিধানে প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষাকে অবৈতনিক করে গিয়েছিলেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দর্শনকে বুকে ধারণ করে প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

8

প্রতিমন্ত্রী আরো বলেন, এই বাংলাদেশের মাটিতে আর যেন কখনো শেখ রাসেলের মতো নিরাপরাধ শিশুকে জীবন দিতে না হয়, সে জন্য প্রত্যেক শিশুকে প্রস্তুত হতে হবে।

2

পরে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে সুরমা বয়েজ ক্লাবের মানববন্ধন

6 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

মিফতাহ সিদ্দিকীকে সিসিক কাউন্সিলর পদপ্রার্থী শেখ মো. কবির আহমদের অভিনন্দন

5 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

5 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

5 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

7 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

8 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

1
2