editor
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের ‘ই’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার রাতে রেনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চেলসি। অলিভার জিরুদের করা শেষ মুহূর্তের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।
ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল চেলসিই। ২২তম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন হাডসন-ওডোই। নিজেদের অর্ধ থেকে ম্যাসন মাউন্টের উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
৩২তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রেন। ডি-বক্সে একজনের শট চেলসির ডিফেন্ডার কুর্ত জুমার পায়ে ব্লকড হওয়ার পর উড়িয়ে মারেন ফরাসি মিডফিল্ডার সিলিকি।
দ্বিতীয়ার্ধেরও চেলসি আধিপত্য ধরে রাখে। তবে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে রেনকে সমতায় ফেরান গিহাসি। কর্নার থেকে হেডে বল জালে পাঠান তিনি।
অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোলটি করেন চেলসির ফরাসি তারকা অলিভার জিরুদ। ভেরনারের শট গোলরক্ষক ফেরানোর পর হেডে জাল খুঁজে নেন দ্বিতীয়ার্ধে ট্যামি আব্রাহামের বদলি নামা এই ফরোয়ার্ড।
ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দুইয়ে সেভিয়া। রেন ও ক্রাসনোদারের ১ পয়েন্ট করে।
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
2 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
4 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
5 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
1 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
7 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
8 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
6 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ