editor
প্রকাশিত: 2:30 PM, August 30, 2020
আবিদ হোসেন তানভীর, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগান থেকে স্বাক্ষর দেব (১৭) নামের নিখোঁজ এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্বাক্ষর দেব ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবের বড় ছেলে। সে স্থানীয় শ্রীমঙ্গল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল।
থানা পুলিশ জানায়, রোববার ভোর সাড় ৫টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগানে ২নং সেকশনে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের কাজ করছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টা থেকে স্বাক্ষরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ওইদিনই পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক স্বদেশ প্রতিদিনকে বলেন, স্বাক্ষর দেবের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে সেভেন আপের বোতলে চেতনানাশক দ্রব্যসহ ইদুর মারার ওষুধ মিশ্রিত পানীয় পাওয়া গেছে। তিনি বলেন, ক্রাইম টিম ঘটনাস্থলে, উনারা ঘটনাস্থল পরিদর্শনের পর লাশ থানায় নিয়ে আসা হবে।
8 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার)
3 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
2 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
5 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
4 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
4 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
6 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন