editor
প্রকাশিত: 3:17 PM, January 13, 2021
মৌলভীবাজার প্রতিনিধি
যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নির্মাণ করা হয়েছে কালভার্ট। তবে কালভার্ট নির্মাণের এক বছরেও তৈরি হয়নি কালভার্টের দুই পাশের চলাচলের রাস্তা। এতে কালভার্টের সুবিধা পাচ্ছেন না গ্রামের কয়েকশ’ মানুষ। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন খোশবাস গ্রামে গিয়ে এমনটাই দেখা যায়। রাস্তা না থাকায় কালভার্টটি এখন এলাকাবাসীর কাছে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। খোশবাস গ্রামের মধ্য দিয়ে মধ্যপাড়া নামে গ্রামীয় কাঁচা রাস্তাটি আশীদ্রোন-শ্রীমঙ্গল পাকা রাস্তাটির সঙ্গে মিলিত হয়। কাঁচা রাস্তার মধ্যখানে খালের উপরে নির্মাণ করা হয় কালভার্ট। কিন্তু এক বছরেও হয়নি যোগাযোগ ব্যবস্থা।এলাকাবাসী জানান, উপজেলার আশীদ্রোন খোশবাস গ্রামে কয়েকশ’ মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। তাহাদের প্রাণের দাবি ছিল এই কালভার্ট নির্মাণ। কালভার্ট নির্মাণের সেই দাবি পূরণ হলেও পারাপারের সংযোগ সড়ক না থাকায় কালভার্টটি তাদের কোনো কাজেই আসছে না। তাই তাদের দীর্ঘদিনের দাবি কালভার্টটির দুই পার্শ্বে মাটি ভরাট করে তাদের চলাচলে ব্যবস্থা করে দেয়া।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা যায়, এডিবি বরাদ্দ ছিল কালভার্টটি। ইস্টিমেট ছিল এক লাখ টাকা, অনলাইনে ৫% লেস দিয়ে ৯৫,০০০ টাকায় কাজ পান মেসার্স অটো গ্যালারি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় এক বছর পর ২০১৯-২০ অর্থ বছরে ৩০শে জুন নির্মাণের কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। নির্মাণের পর দুই পাশে সংযোগ মাটি ভরাট করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি ভরাটের কাজ শেষ করেনি। আশীদ্রোন গ্রামের মো. অজুদ মিয়া বলেন, আমাদের বহুদিনের আশা ছিল কালভার্টটি কিন্তু কালভার্ট হলো আমাদের চলাচল করা সম্ভব নয়।
একই গ্রামের আজিজ মিয়া বলেন, আমাদের এলাকার প্রধান রাস্তা হলো এটি। এই রাস্তা দিয়ে আমরা চলাচল করি। আগে আমরা খালের উপর বাঁশ দিয়ে চলাচল করতাম। এখন কালভার্ট হয়েছে। কিন্তু চলাচল করতে পারছি না। আমাদের দাবি কালভার্টে দুই পাশে মাটি ভরাট করে চলাচল করার ব্যবস্থা করে দিতে। শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান খান বলেন, কালভার্টটির ইস্টিমেট ছিল এক লাখ টাকা, অনলাইনে ৫% লেস দিয়ে ৯৫,০০০ টাকায় কাজ পান মেসার্স অটো গ্যালারি ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে ভ্যাট ট্যাক্স দিয়ে ৭৫ বা ৭৬ হাজার টাকা টিকে। বাজেট কম থাকায় কাজটি সম্পন্ন করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে আলাপ হয়েছে। দ্বিতীয় ধাপে কাজটি সম্পন্ন করার চেষ্টা চলছে। উপজেলার আশীদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জানান, এলাকাবাসী আমাকে বললে আমি কালভার্টটি পরিদর্শন করেছি, খুব শিগগিরই কালভার্টের দুই পার্শ্বে মাটি ভরাট করে চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।
S/H-(Ripa-5)
1 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
6 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
3 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
4 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
5 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
5 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
8 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
2 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 2