editor
প্রকাশিত: 3:47 PM, November 7, 2020
নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় শনিবার সকালে তেলবাহী একটি ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশের এলাকায়। এই তেল সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
সেখানে সরজমিনে দেখা যায়, স্থানীয়রা যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। কেউ বালতিতে করে কেউ হাড়িতে করে। এছাড়া অনেককে দেখা গেছে মগ-বাটি-গ্লাসে করে তেল সংগ্রহ করতে।
রীতিমত সেখানে তেল সংগ্রহে এক প্রকারের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।
ঘটনাস্থলে থাকা তানভীর আঞ্জুম নামে এক স্থানীয় এক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছে। ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল বলে তিনি ধারণা করছেন।
এদিকে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।
8 সিলেটে তীব্র দাবদাহের মধ্যে মাত্রাতিরিক্ত ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে সুরমা বয়েজ ক্লাব। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায়
1 সিলেট ওয়াসা’র নবনিযুক্ত চেয়ারম্যান ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট
3 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। 5 পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া
1 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে
7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার
8 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’
2 সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট)