admin

প্রকাশিত: 2:23 PM, December 6, 2020

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

শ্রীমঙ্গলে স্ত্রী হত্যার অভিযোগে সাংবাদিক গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে অনুজ কান্তি দাশ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে গ্রেফতারকৃত অনুজ কান্তি দাশ দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশকে অসুস্থ অবস্থায় সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থার অবনতি হলে সেখানে ঐদিন আইসিউতে রাখা হলে পরদিন ২৯ নভেম্বর সে মারা যায়। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর অনিতা রাণীর পরিবার থেকে তাকে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়। নিহতের বাবা দিলীপ দাশ (৬৫) বাদী হয়ে অনুজ কান্দি দাশকে প্রধান আমাসী করে শ্রীমঙ্গল থানায় হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অনুজের মা পূরবী রাণী দাস (৬৫) ও বাবা নরেশ চন্দ্র দাশ (৭০) কে আসামী করা হয়। এ মামলার জের ধরে পুলিশ শনিবার দুপুরে নিজ বাসা থেকে অনুজ কান্তি দাশকে গ্রেফতার করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের মে মাসে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পোকড়া গ্রামের বাসিন্দা অনিতা রানী দাশের সাথে অনুজ কান্তি দাশের পারিবারিক ভাবে বিবাহ হয়। অনিতার পরিবার শুরু থেকে মেয়ের জামাই অনুজ কন্তি দাশের বিরুদ্ধে মদ্যপান করে প্রায় প্রতিদিন অনিতাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। এনিয়ে এলাকায় বিচার সালিশ এবং অনিতাকে পিত্রালয়ে আটক করে রাখার ঘটনা ঘটে। অনিতার বাবা মামলায় অভিযোগ করেন, গত ২৮ নভেম্বর তার মেয়েকে নির্যাতন করে প্রথমে শহরের একটি ক্লিনিকে এবং পরে সিলেটের রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন অনিতা আইউসিতে থাকাবস্থায় মারা যায়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, নিহত অনিতা রানীর পিতার অভিযোগ ও প্রাথমিক স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মামলার প্রধান আসামী অনুজ কান্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩ এর ট্রফি উন্মোচন

জাঁকজমকপূর্ণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩’-এর অফিশিয়াল ট্রফি উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার রাতে নগরীর বসুন্ধরা আবাসিক

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে সিলেটে এক

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

ওমানে গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের অভিষেক ও সদস্য কার্ড বিতরণ

প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবকল্যাণের প্রত্যয় নিয়ে ওমানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ’

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা

সিলেটের গোলাপগঞ্জের মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছনার প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সিলেট জেলা ও

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুলের বিরুদ্ধে অভিযোগ

ছাতকে সাজানো মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও ছাতক সদর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাসের বিরুদ্ধে ঘুষ দাবি ও

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই পারস্পরিক আস্থা ও ঐক্যের চর্চাটাই আমাদের মূল শক্তি বলে মন্তব্য করেছেন সিলেট

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন।