admin
প্রকাশিত: 6:18 PM, December 19, 2020
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে স্থাপিত হলো বন্ধ্যাত্ব রোগে সিলেট বিভাগের প্রথম টেস্টটিউব বেবি সেন্টার। উপজেলার কলেজ রোডে এটি স্থাপন করেছে দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টার।
স্পেশালাইজড হসপিটাল দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার এন্ড কাউন্সিলিং সেন্টারের কনফারেন্স হলে আজ বেলা ২টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক দীপশিখা ধর।
এ সময় প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা গাইনি বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল জানান, এটি সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র বন্ধ্যাত্ব চিকিৎসার প্রতিষ্ঠান। সন্তানহীন মা-বাবাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি এ টেস্টটিউব বেবি সেন্টার প্রতিষ্ঠা করেছেন।
প্রতিষ্ঠানটি সিলেট বা অন্য কোনো বড় শহরে না করে শ্রীমঙ্গলে করার কারণ হিসেবে তিনি জানান, এটি পর্যটন শহর। এখানে এ পদ্ধতি গ্রহণ করে যেমন চিকিৎসাসেবা নেওয়া যাবে, তেমনি পর্যটন নগরীর সৌন্দর্যও উপভোগ করা যাবে।
তিনি জানান, যারা বন্ধ্যাত্ব রোগের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যান, তারা এখন থেকে দীপশিখা ইনফার্টিলিটি সেন্টারে আধুনিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন। দীর্ঘদিন চিকিৎসাসেবায় সংযুক্ত থেকে দেশের জন্য কিছু করার মনোভাব নিয়ে তিনি এটি গড়ে তুলেছেন যাতে মানুষ হাতের কাছেই আন্তর্জাতিক মানের সেবা পেতে পারে।
সংবাদ সম্মেলন শেষে প্রজেক্টরের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ পদ্ধতি সম্পর্কে অবহিত করেন ডা. নিবাস চন্দ্র পাল। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক দীপশিখা ধর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য ও মেডিকেল স্টুডেন্ট দৈপারনী পাল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক শামীম আক্তার হোসেন, সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, মাই টিভি’র জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, আরটিভি ও আমাদের সময়ের প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক রুম্মন আহমেদ, এস কে দাশ সুমন, সাজন আহমেদ রানা, নান্টু রায়, শিমুল তরফদার, হৃদয় দাশ শুভ, রুপম আচার্য, কে এস এম আরিফুল ইসলাম, আল ইব্রাহিমসহ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।
5 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
2 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং
3 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ
3 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার
2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।
6 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক