editor
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংগঠন শক্তিশালী হলে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে। মানুষ সচেতন হলে প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গণতন্ত্র থাকবে।
আজ শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় ড. কামাল হোসেন এসব কথা বলেন। সভায় তিনি মোবাইল ফোনে যুক্ত হয়ে বলেন, দেশের মানুষ সচেতন হলে সংবিধানের লক্ষ্য-গণতন্ত্র কার্যকর করা, মৌলিক অধিকার মানুষ ভোগ করতে পারবে। এগুলো মানুষকে বোঝাতে হবে।
ড. কামাল বলেন, ‘সংগঠন শক্তিশালী হলে সত্যিকার অর্থে দেশের গণতন্ত্র আরও প্রাতিষ্ঠানিকভাবে আমরা গড়তে পারব। সংবিধান অনুযায়ী মানুষ গণতন্ত্র যদি বুঝতে পারে, তাদের করণীয় কী এবং অধিকার–কর্তব্য সম্পর্কে জানবে। নিজেরা দায়িত্ব ও কর্তব্য পালন করবে। কাগজে নয়, চিন্তাধারার মধ্যে সচেতন হলে তখন বলা যাবে প্রতিশ্রুতি অনুযায়ী দেশে গণতন্ত্র থাকবে। দেশে সামাজিক বৈষম্য থাকবে না। দেশ উপকৃত হবে, স্বাধীনতার লক্ষ্য বাস্তবে রূপান্তরিত হবে।’
গণফোরামকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, তরুণ ও নারীদের আরও সম্পৃক্ত করতে হবে। জনসভা, আলোচনা সভা ছাড়াও মানুষকে ঘরে ঘরে গিয়ে কথা বলার জন্য বলেন।
দলের সদস্যপদ বৃদ্ধি করার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, শুধু চাঁদা তোলার জন্য নয়, পরিবর্তনের জন্য সদস্য করতে হবে। তাঁদের দলে আরও লোক যোগ দিচ্ছে জানিয়ে বলেন, সংগঠন সফল হলে মানুষ উৎসাহিত হয়ে এগিয়ে আসে। কাজ করতে চায় এবং তার মধ্য দিয়ে ভালো কিছু করার সুযোগ পায়।
গণফোরাম এখন দুটি ভাগ হয়ে গিয়েছে। দলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন আরেকটি ভাগের সঙ্গে দ্বন্দ্ব চলছে। আজকের কেন্দ্রীয় কমিটির সভায় দলের তৃণমূলের নেতারা এ নিয়ে হতাশা প্রকাশ করেন। নেতারা বলেন, গণফোরাম প্রতিষ্ঠার ২৭ বছর পার হলেও দল সেভাবে বিকশিত হয়নি। করোনাভাইরাস মহামারিসহ বিভিন্ন সময়ে জনগণের পাশে না থাকতে পারার হতাশাও ব্যক্ত করেন অনেকে।
গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, সাংসদ মোকাব্বির খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহসীন রশিদ প্রমুখ।
8 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
7 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
3 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
6 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
2 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
3 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
4 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। গত ৯