editor
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২০
অনলাইন ডেস্ক
অনুমতি ছাড়া রাজধানীতে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সভা, সমাবেশ ও গণজমায়েত না করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দেয়া নির্দেশনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে সম্প্রতি ঢাকায় মহাখালীর সাততলা বস্তি, মোহম্মদপুরে জহুরী মহল্লায় বস্তি ও মিরপুরের কালশীর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্থ বস্তিবাসীদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
এতে ডাকসুর সবেক ভিপি নুরুল হক নূর ও ঐক্যবদ্ধ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদউল্লাহ মধুর নিকট এক হাজার কম্বল ও এক হাজার পরিবারের খাদ্য সামগ্রী হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র। হস্তান্তর শেষে এসব ত্রাণ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করার জন্য নিয়ে যাওয়া হয়।
এ সময় জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এই কান্তিকালে, এই দুর্যোগের মুহূর্তে ডিএমপির একটি নোটিশ মর্মাহত করেছে। মানুষ চলাফেরা করতে পারবে না, সভা সমাবেশ করার জন্য অবশ্যই পুলিশকে অবহিত করা হবে। কিন্তু অনুমতি নিতে হলে আপনারা তো অনুমতি দেন না, এটা সবার জানা কথা। কাউকে সংবর্ধনা দিতে দিবেন না, বক্তব্য রাখতে দিবেন না, সমালোচনা করতে দিবেন না, এটা ভালো কাজ না। তাই আমি ডিএমপিকে অনুরোধ করছি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য। তিনি বলেন, সভা সমাবেশের জন্য আপনাদেরকে জানানো হবে যাতে আপনারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারেন।
যতগুলো বিশৃংখলা হয়েছে তার জন্য সরকারই দায়ী। আজকে ভাষ্কর্য- মূর্তির ঝামেলা তৈরি করতে সরকার এক দিকে মদত দিয়েছে, অন্যদিকে যখন দেখছে সামাল দেয়া যাচ্ছে না তখন এই অবস্থা।
সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। মিছিল মিটিংয়ে হস্তক্ষেপ করবেন না। তবে যারা করছেন তাদের প্রতি আবেদন কোনো ভাবেই যেনো গাড়ি-চলাফেরা বিঘ্ন না হয়। আমাদের ক্ষুদ্র চেষ্টা। ক্ষতিগ্রস্তদের সামান্য সাহায্য। এদেরকে সামান্য সাহায্য, সরকারের কাছেও আবেদন করছি, এইসব জায়গা সাহায্য করেন। আগুন দিয়েছে কারা? আপনারা তা প্রকাশ করেননি।
S/H -(Sultana-3)
7 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
2 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
6 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
7 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
5 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন