editor
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় গৃহবধূর স্বামী নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন, যারা ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন দীর্ঘ সাত দশকের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছাত্রলীগের বিরুদ্ধে দেশের মানুষের অভিযোগের অন্ত নেই।
স্মরণ করা যেতে পারে, পূর্ববর্তী মেয়াদে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর ছাত্রলীগ সাংঘাতিক রকমের বেপরোয়া হয়ে উঠেছিল। ছাত্রলীগের দুর্দমনীয় আচরণ ও কার্যকলাপের বিরুদ্ধে সে সময় দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠায় তাদের নিরস্ত করার বিভিন্ন উপায় ও ফর্মুলা উদ্ভাবিত হলেও বস্তুত কোনো ফর্মুলাই কাজে আসেনি। তখন এমন কোনো দিন ছিল না- যেদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের দুষ্কর্মের খবর পাওয়া যেত না। বাঙালির স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে জাতির যে কোনো সংকট ও ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা গ্রহণকারী সংগঠন হিসেবে ছাত্রলীগ এক সময় অনন্য মর্যাদা ও জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছিল। অথচ বর্তমানে কিছু নেতাকর্মীর কার্যকলাপ সংগঠনটির ললাটে এঁকে দিয়েছে কলংক চিহ্ন, যা মেনে নেয়া কষ্টকর। আশার কথা, প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যে ‘ক্যাডার পলিটিক্স’ চিরতরে বন্ধ করতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশ ও সমাজের জন্য একটি শুভ প্রক্রিয়ার সূচনা ঘটেছে- এ বিশ্বাস আমরা করতে চাই।
সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ। দেখা যাচ্ছে, দেশে ছয় মাস বয়সী শিশু থেকে কিশোরী, তরুণী, এমনকি মধ্যবয়সী নারীরাও ধর্ষকের হাত থেকে নিস্তার পাচ্ছে না। কিছুদিন পরপরই এখানে-ওখানে, ঘরে-বাইরে, বাসে, রাস্তায়, স্কুল-কলেজে, মাদ্রাসায় ও কর্মস্থলে নারী নির্যাতনের ঘটনা ঘটছে, যা রোধ করা জরুরি। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা বাড়ছেই। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে অপরাধের মাত্রা কমে আসবে, এতে কোনো সন্দেহ নেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ। এমসি কলেজে গণধর্ষণের ঘটনা নিন্দনীয় ও জঘন্য অপরাধের পর্যায়ভুক্ত। এ ঘটনার সঙ্গে যুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধী হিসেবে যথাযথ বিচারের সম্মুখীন করা হোক। এতে ভালো ফল পাওয়া যাবে এবং এটি দেশের মানুষের জন্য যেমন মঙ্গলজনক, তেমনি দল হিসেবে আওয়ামী লীগের জন্যও শুভ হবে।
8 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মণিপুর সমাজের নেতৃবৃন্দ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে
1 সিলেট নগরীর পাঠানটুলাস্থ তারাপুর চা-বাগানের শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে দুর্বৃত্তদের হামলার ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট
8 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫১তম বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সমিতির মেন্দিবাগস্থ কার্যালয়ে এই
6 রেজওয়ান আহমদ: 6 পুণ্যভূমি সিলেটে ১৯৮৪ সালের ১০ আগস্ট এক সুন্দর সকালে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানি এলাকায় দেশ,
3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সমর বিজয়
2 সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন পরিদর্শনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা
7 সিলেট-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দোকান
3 সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি