admin
প্রকাশিত: 12:56 PM, December 7, 2020
জাতিসংঘে প্রধানমন্ত্রী
টিকার সর্বজনীন প্রাপ্যতা নিশ্চিত করুন
কয়েক দিনের মধ্যেই উন্নত কয়েকটি দেশে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু হবে। আর ডিসেম্বরের মধ্যেই উন্নত প্রায় সব দেশেই টিকার ব্যাপক প্রয়োগ শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, কয়েক মাসের মধ্যেই উন্নত দেশগুলো তাদের পুরো জনসংখ্যাকে টিকার আওতায় নিয়ে আসতে পারবে। কিন্তু স্বল্পোন্নত, এমনকি উন্নয়নশীল অনেক দেশে ফেব্রুয়ারির আগে টিকা পৌঁছাবে না বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে মনে করা হচ্ছে, এসব দেশের মোট জনসংখ্যাকে টিকার আওতায় আনতে কয়েক বছর লেগে যাবে। টিকা প্রাপ্তির ক্ষেত্রে এমন বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। সংগত কারণেই জাতিসংঘের ৩১তম বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানসম্পন্ন কভিড-১৯ টিকার সর্বজনীন ও ন্যায়সংগত প্রাপ্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। স্থানীয়ভাবে টিকা উৎপাদনের জন্য তিনি উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর করার ওপরও জোর দিয়েছেন। পাশাপাশি তিনি মহামারি-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে বৈশ্বিক সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন। কভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে শুক্রবার শুরু হওয়া দুই দিনের এই বিশেষ অধিবেশনে প্রাক-রেকর্ডকৃত এক ভাষণে এভাবেই তিনি স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য দাবিগুলো তুলে ধরেন।
প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, উচ্চ ও মধ্যম আয়ের কয়েকটি দেশ এরই মধ্যে ৬৮০ কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়ে রেখেছে। আরো ২৮০ কোটি ডোজের ক্রয়াদেশ নিয়ে আলাপ-আলোচনা চলছে। ধনী দেশগুলোর এভাবে প্রয়োজনের চেয়ে বেশি টিকা কেনার কারণে স্বল্পোন্নত দেশগুলোর টিকা পেতে অনেক বেশি সময় অপেক্ষা করতে হবে। কারণ উৎপাদক কম্পানিগুলোর উৎপাদনের সীমাবদ্ধতা আছে। তদুপরি চুক্তিবদ্ধ সরবরাহগুলোই তারা আগে পূরণ করবে। এতে স্বল্পোন্নত দেশগুলোর টিকা পেতে ২০২৩ বা ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ফলে দেশগুলোকে অনেক বেশি মূল্য দিতে হবে। এই অসাম্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ বিশ্বনেতাদের সহযোগিতা চান। তিনি বলেন, ‘সর্বত্র নিয়ন্ত্রণে না আনলে কভিড-১৯-কে কখনোই কোনো একটি স্থানে নিয়ন্ত্রণে আনা যাবে না।’ এই অধিবেশন কভিড-১৯ মহামারি মোকাবেলায় যৌথ পদক্ষেপ, বৈশ্বিক সংহতি এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য ৩৪ কোটি ডোজ টিকা লাগবে। এখন থেকেই জোর তৎপরতা না চালালে এই পরিমাণ টিকা পেতে বাংলাদেশেরও অনেক সময় লেগে যেতে পারে এবং সে জন্য অনেক বেশি মূল্য দিতে হতে পারে। পাশাপাশি আমরা আশাবাদী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যের যৌক্তিকতা উপলব্ধি করে বিশ্বনেতারা যথাসময়ে বিশ্বের সব মানুষের টিকা পাওয়ার অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসবেন। বাংলাদেশসহ যেসব দেশের সক্ষমতা আছে, তাদের কাছে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দ্রুত পর্যাপ্ত টিকা উৎপাদনের ব্যবস্থা করতেও তাঁরা সম্মিলিত উদ্যোগ নেবেন বলে আশা করি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭
আক্তার হোসেন: নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা
স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ
স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে
সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন