editor

প্রকাশিত: 3:42 PM, January 19, 2021

সম্মেলনের মাধ্যমে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কৃষকলীগের কমিটি গঠন

সম্মেলনের মাধ্যমে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কৃষকলীগের কমিটি গঠন

2

কানাইঘাট প্রতিনিধি 
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত সোমবার বিকেল ৪টায় স্থানীয় সুরইঘাট বাজারে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সমছুল হকের সভাপতিত্বে ও পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হারিছ আহমদের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা কৃষকলীগের সদস্য আব্দুল মান্নান, রাহেল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক মেম্বার, সদর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা ছয়ফুল আলম, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, তৈয়ব আহমদ, কামিল হায়দার, নুরুল ইসলাম, জমির উদ্দিন, আলমাছ উদ্দিন মাস্টার, জালাল উদ্দিন। উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জুবেল আমিন, শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা সাহাব উদ্দিন, ইউপি যুবলীগ নেতা বিলাল আহমদ, কয়ছর আহমদ প্রমুখ। সম্মেলনে কৃষকলীগের উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, পর্যায়ক্রমে উপজেলার আরো ৮টি ইউনিয়ন সহ ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কমিটি গঠন করা হবে। সেই সাথে বর্তমান সরকার কর্তৃক কৃষক সমাজের উন্নয়নে যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে তা দেশবাসীর সামনে তোলে ধরার জন্য বক্তারা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সম্মেলন শেষে সর্ব সম্মতিক্রমে মোঃ নুরুল আম্বিয়াকে সভপতি ও ফয়েজ আহমদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি কৃষকলীগের কমিটি ঘোষনা করা হয়।

1

 

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

6 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

7 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

4 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

6 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

5 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

8 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

8 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। একাধিক মামলার আসামি

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

3 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
8