editor
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
নিজস্ব প্রতিনিধি :
সিলেট জেলা প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের রোগমুক্তি কামনা করে সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশ চৌধুরীর উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর সিলেট শহরতলীর ইসলামপুরের উত্তর জাহানপুর জামিয়া দারুল কোরআন সিলেটের মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে করোনা ভাইরাসে আক্রান্ত নবেলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এছাড়া- দেশ-বিদেশে করোনায় আক্রান্ত মুসলমানদের সুস্থতা কামনা করে দোয়া হয়।
দোয়া পরিচালনা করেন- জামেয়া দারুল কোরআন সিলেটের সরপরস্ত মাওলানা শায়েখ মুহিব্বুর রহমান।
এতে মাদ্রাসার প্রিন্সিপাল ও সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন- মানবজমিন ও একুশে টেলিভিশনের সিলেটের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, জামেয়া দারুল কোরআন সিলেটের মাওলানা হাফিজ মুফতি মাছুম আহমদ, মাওলানা হাফিজ মুফতি এহতেশামুল হক ক্বাসেমী, সহকারী শায়খুল হাদিস হাবিবে রব্বানী চৌধুরী, বৈশাখী টেলিভিশনের ক্যামেরা পার্সন তারেক আহমদ চৌধুরী রাহেল, বাংলাভিউ’র সাংবাদিক মোজাম্মেল হকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা প্রমুখ।
এর আগে সকালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে কোরআন খতমের আয়োজন করা হয়।
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
4 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
1 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
2 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 1 বৃহস্পতিবার
3 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
6 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন