editor
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
অনলাইন ডেস্ক : ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কলকাতায় কালীপূজার একটি অনুষ্ঠানে থাকা নিয়ে যে সমালোচনা হচ্ছে, তাকে উগ্র মৌলবাদীদের কাজ বলে মনে করেন ওই পূজা কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাকিব আল হাসান তাদের পূজার উদ্বোধন কখনই করেননি। তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন, সেই প্রশ্ন তুলে তার সমালোচনা করা ঠিক হচ্ছে না। খবর বিবিসির-
পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের বিধায়ক পরেশ পাল আরও বলেন, ওই পূজার উদ্বোধন আসলে করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী, সাকিব নন। পূর্ব কলকাতার কাঁকুড়গাছি এলাকায় যে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, সেই মণ্ডপটি এখন ফাঁকা।
প্রতিমা বিসর্জন হয়ে গেছে। কিন্তু পূজামণ্ডপের চারদিকে এখনও বড় বড় হেডিংয়ে সাকিব আল হাসানের ছবি ছড়িয়ে রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিকৃতিও।
গত ৫৯ বছর ধরে চলা পূজাটির মূল উদ্যোক্তা এলাকার বিধায়ক পরেশ পাল। মঙ্গলবার সন্ধ্যায় ওখানে দাঁড়িয়ে তিনি বিবিসিকে বলেন, শুনেছি সাকিব দেশে ফেরার পর ওকে প্রাণে মারার হুমকি দেয়া হয়েছে। মৌলবাদী শক্তিই এসব বলছে। এটি বাংলাদেশের সাধারণ মানুষের মতামত হতে পারে না। আমারও জন্মভিটা বাংলাদেশেই। আমি বাংলাদেশের মানুষকে খুব ভালো করে জানি, তারা এসব বলতে পারে না।
পূজা উদ্বোধনের দিন তো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও ছিলেন। হাকিম প্রতি বছরই আমার পূজার উদ্বোধনে থাকেন।
এ বছর কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূতসহ একাধিক মুসলমান অফিসার হাজির ছিলেন। কিন্তু তারা কেউই পূজার ধর্মীয় কোনো কাজ তো করেনি। প্রতিমা উদ্বোধন করেছেন আদ্যাপীঠের কালী পূজারি হিন্দু সন্ন্যাসী মুরাল ভাই।
কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও দেখিয়ে তিনি বলেন– ওখানে একটা বড় প্রদীপ রাখা ছিল। সবাই সেই প্রদীপটা জ্বালিয়েছেন। আমি যেমন জ্বালিয়েছি, তেমন সাকিব আল হাসান, ফিরহাদ হাকিম- সবাই জ্বালিয়েছেন। প্রদীপ জ্বালালেই কি জাত যায় নাকি? প্রশ্ন পরেশ পালের।
পরেশ পাল এখনও বাংলাদেশে গেলে মুসলমান বন্ধুদের বাড়িতেই থাকেন, আবার ঈদের সময়ে কোরবানির গরু কিনতেও গরুর হাটে যান তাদের সঙ্গে।
তিনি জানান, তার নির্বাচনী এলাকাতে একটা বড়সংখ্যক মুসলমান থাকেন, যারা তাকে ভোট দেয় বছরের পর বছর। তাই তার মাথাতেই আসেনি যে সাকিব আল হাসানকে কালীপূজার উদ্বোধনের মঞ্চে আমন্ত্রণ করে তিনি কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারেন।
পরেশ পাল বলেন, সাকিব আল হাসানের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয়। যদি আমাদের মাথায় আসত যে পূজার উদ্বোধনে আসার জন্য সে ধর্মীয় অনুশাসন বিরোধী কিছু করছে, তাকে কি আমি আসতে বলতাম? জেনেশুনে কি বন্ধুকে কেউ সমস্যায় ফেলে?
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
7 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
2 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
4 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
5 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 2 বৃহস্পতিবার
4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
1 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন