editor

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

সাত মাসে করোনা কেড়ে নিল সিলেটে ডা. মঈনসহ ১০০ চিকিৎসকের প্রাণ

সাত মাসে করোনা কেড়ে নিল সিলেটে ডা. মঈনসহ ১০০ চিকিৎসকের প্রাণ

4

ডেস্ক রিপোর্ট
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। দেশে গত ১৫ এপ্রিল থেকে করোনায় চিকিৎসকদের মৃত্যু শুরু হয়। গত বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে চিকিৎসকদের মৃত্যুর তালিকা ১০০ স্পর্শ করেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা ডা. সেলিম আহমেদের। তার বয়স হয়েছিল ৭০ বছর। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, ডা. সেলিম আহমেদ ১৯৯৭-৯৮ সালে বিএমএর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ইরানে কাটিয়েছেন। এরপর দেশে ফিরে নিয়মিত রোগী দেখতেন।
জানা গেছে, করোনায় দেশে প্রথম চিকিৎসকের মৃত্যু হয় গত ১৫ এপ্রিল। ওইদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমদের (৪৭) মৃত্যু হয়। ডা. মঈন উদ্দীন আহমেদ করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে গিয়েই সংক্রমিত হয়েছিলেন। ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে চিকিৎসক সমাজসহ সব শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
বিএমএ’র তথ্য অনুযায়ী, গত ছয় মাসের মধ্যে এই অক্টোবর মাসে সবচেয়ে কমসংখ্যক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও এ মাসে কম। জুলাই মাস থেকে চিকিৎসক মৃত্যুর সংখ্যা কমেছে, তবে বন্ধ হয়নি। জুলাই মাসে ১৫ জন, আগস্টে ১২ জন, সেপ্টেম্বরে ৮ জন ও অক্টোবরে ৭ জন চিকিৎসক মৃত্যু হয়েছে করোনায়।
বিএমএ’র তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সারা দেশে ২ হাজার ৮৫৩ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে এপ্রিল মাস পর্যন্ত আক্রান্ত হন ৩৯২ জন। জুন মাসে ৮৪২, জুলাইয়ে ৮৯৫ ও আগস্টে ৫৫৯ জন চিকিৎসক আক্রান্ত হন। সেপ্টেম্বর মাসে সারা দেশে ১৩৮ জন চিকিৎসক করোনায় সংক্রমিত হন। আর অক্টোবরে ২৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, খুব কাছের মানুষটিও যখন করোনার সংক্রমণের ভয়ে স্বজনকে ফেলে চলে গেছেন, তখন তার পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকরা। দেশের বেশিরভাগ মানুষ যখন ঘরবন্দি, তখন জীবনের ঝুঁকি নিয়ে বিরামহীনভাবে রোগীদের সেবা দিয়েছেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

‘সাম্প্রদায়িক উসকানি দিয়ে মোদী সরকার আগুন নিয়ে খেলছে’

2 ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

7 সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

3 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

7 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

5 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

1
2