admin

প্রকাশিত: 9:28 PM, October 9, 2025

সামসুদ্দিন হাসপাতালে বাবুর্চির মাসুক মিয়া হাতে জিম্মি রোগী

সামসুদ্দিন হাসপাতালে বাবুর্চির মাসুক মিয়া হাতে জিম্মি রোগী

3

স্টাফ রিপোর্টার

3

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে ‘সিনিয়র স্টাফ’ পরিচয়ে সরকারি ওষুধ সংগ্রহ করতে এসে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালের একজন বাবুর্চির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন মাসুক মিয়া। যিনি নিজেকে হাসপাতালের সিনিয়র স্টাফ পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন।
গতকাল বুধবার বেলা ১টার দিকে হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আউটডোরে সরকারি ওষুধ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ১৮-২০ জন রোগী। এ সময় মাসুক মিয়া ৪টি ওষুধের স্লিপ হাতে নিয়ে লাইনের নিয়ম ভেঙে সরাসরি কাউন্টারে ঢুকে পড়েন এবং জোরপূর্বক ওষুধ গ্রহণ করেন। রোগীদের অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাসুক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে রোগীদের দিকে তেড়ে যান এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তারা সবাই নিজেদের হাসপাতালের স্টাফ পরিচয় দেন।
পরে হাসপাতালের আউটডোর ভবনের বাইরে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা মাসুক মিয়ার পরিচয় জানতে চাইলে, তিনি পুনরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় মাসুক মিয়া সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং তাদের হেনস্তার চেষ্টা করেন। ঘটনার সময় তোলা একটি ভিডিও চিত্র সাংবাদিকের কাছে রয়েছে। যেখানে মাসুক মিয়ার আগ্রাসী আচরণ স্পষ্টভাবে দৃশ্যমান।
স্থানীয়রা বলছেন, একজন বাবুর্চি কীভাবে ‘সিনিয়র স্টাফ’ পরিচয় দিয়ে এভাবে ক্ষমতার অপব্যবহার করেন, তা তদন্ত করা উচিত। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘মাসুক মিয়া হাসপাতালের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তিনি গত এক বছর ধরে সাসপেনশনে (সাময়িক বরখাস্ত) আছেন।’

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

1 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

4 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

1 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

4 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

1 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

8 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

4 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন

1
8