admin
প্রকাশিত: 6:11 PM, November 30, 2020
কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পীসহ তাঁর পরিবারের সদস্যরা। শিল্পীর স্বামী ও দুই সন্তান করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) শিল্পীসহ তাঁর স্বামী ও দুই সন্তান করোনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন ‘প্রিয়জন’-খ্যাত এই অভিনেত্রীর পরিবারের সদস্যরা। সোমবার সকালে চিত্রনায়িকা শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্পী বলেন, দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বাসায় আছি আমরা। শেষ এক মাস থেকে আমার স্বামী অফিস করছেন। এর মধ্যে তার জ্বর আসে।পরে আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় শনিবার (২৮ নভেম্বর) কভিড-১৯ পরীক্ষা করাই। আমাদের চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে।
শিল্পী বলেন, বাসায় আমার আম্মা থাকেন। তিনি সংক্রমিত হননি। কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
প্রসংগত ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ১৯৯৫ সালে আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এক এক করে আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কের সঙ্গে জুটি বেঁধে সফল সিনেমা উপহার দিয়েছেন। অমর নায়ক সালমান শাহর সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি।
শিল্পীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ সাম্রাজ্যের জালে বন্দি। অনৈতিক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও