editor
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
ঢাকা: কাতারের দোহায় পুনরায় ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিজি ৪০২৫ ফ্লাইটটি দোহার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
বৈশ্বিক মহামারি করোনায় প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর ঢাকা-দোহা-ঢাকা রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট শুরু করলো রাষ্ট্রায়ত্ত এ সংস্থা।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় গেল মার্চের শেষের দিকে কাতারের সঙ্গে ফ্লাইট বন্ধ হয়ে যায়। আড়াই মাস পর গত ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তারপর জুনের শেষ দিকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করে কাতার এয়ারওয়েজ। কিন্তু বাংলাদেশি কোনো এয়ারলাইন্স কাতারে তখন ফ্লাইট পরিচালনা শুরু করেনি।
গত ৩১ আগস্ট করোনাকালীন সময়ে বাংলাদেশি কোনো এয়ারলাইন্স হিসেবে পুনরায় ফ্লাইট শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তারপর গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দোহায় ফ্লাইট চালু করার ঘোষণা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরই অংশ হিসেবে সোমবার থেকে কাতারে ফ্লাইট শুরু করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
3 মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল (১৫ ডিসেম্বর) সোমবার বিকেল ২ ঘটিকার সময় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠ থেকে মহানগর বিএনপির
5 জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি শ্রী শিবব্রত ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিডি রুমু এর
4 আগামী ৩ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০২৬। এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়- এটি
4 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা ক্রীড়া অফিস সিলেট এর আয়োজনে এবং সিলেট
5 ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাগারে আটক ১১নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক সুফিয়ান আহমদ পাপ্পু’র মুক্তির দাবী জানিয়েছেন ওয়ার্ড বিএনপির
6 সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও দেশীয় দোসররা গভীর রাতে
1 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সরকারি মদন মোহন কলেজ শিক্ষক পর্ষদ এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪
3 সিলেট- ১ (সদর ও মহানগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ঢাকায় ইনকিলাব মঞ্চের