editor
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০
সাবমেরিন কেবলের জরুরি মেরামত কাজের জন্য দেশের ইন্টারনেটের গতিতে কিছুটা সমস্যা ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। আগামী ৫ দিন এই সমস্যায় ভুগতে পারে গ্রাহকরা।
ইতিমধ্যে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের বিষয়টি জানিয়েছে।
আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ অংশে কোনো মেরামত হচ্ছে না। ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত গেটওয়েতে একটি সাবমেরিন কেবল আছে। যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেখানেই মেরামত চলছে। আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই মেরামত কাজ চলার কথা। বাংলাদেশের যেসব দেশের আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে অন্যান্য ফেইজ ব্যবহারকারীদের সমস্যা হবে না।
ইমদাদুল হক আরও বলেন, মাঝে মধ্যে সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’মেরামতের প্রয়োজন পড়ে। এ কারণে বিকল্প হিসেবে কেউ কেউ চেন্নাই হয়ে বিকল্প পথে সিঙ্গাপুর যান। সেখানে কিছু কিছু সার্কিট মেরামত হচ্ছে। এতে ঘুরে যেতে হবে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।
3 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)
7 দীর্ঘ ৭ দশকের সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের
3 জকিগঞ্জ প্রতিনিধিঃ 5 সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা
7 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
5 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
2 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
7 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।