editor
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
সিলেটের ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তাদের বাসা ও কার্যালয়ে প্রথম ধাপে ৪ জন করে আনসার নিয়োজিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. মাহফুজুর রহমান।
তিনি জানান, গতকাল শুক্রবার থেকেই সিলেটের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন শুরু করা হয়। আজ শনিবার সকল জায়গায় এটি সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে অফিস ও বাসার জন্য ৪ জন আনসার দায়িত্ব পালন করবেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ৪ জন আনসার পাওয়ার কথা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদার সরকারি বাসায় ঢুকে ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এরপর থেকে দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠে। এ লক্ষ্যে সিলেটের ১৩ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হয়।
6 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
3 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
8 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
2 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
5 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া