editor

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

সিলেটের দায়রা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবীতে ৪ নভেম্বর কোর্ট পয়েন্টে প্রতিবাদসভা

সিলেটের দায়রা জজ আদালতে স্থানীয়দের নিয়োগের দাবীতে ৪ নভেম্বর কোর্ট পয়েন্টে প্রতিবাদসভা

5

সিলেটের বিভিন্ন অফিস-আদালতে শতভাগ সিলেটি স্থানীয় শিক্ষিত বাসিন্দাদের যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরীতে নিয়োগের দাবীতে সিলেটের আঞ্চলিক সমমাননা সংগঠকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর বুধবার বিকাল ৪টায় নগরীর পুরালেনস্থ ৫৩নং সমবায় ভবনে সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক এম শফিকুর রহমান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বলেন, সিলেট দায়রা জজ শীপে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুন্যাল, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মানব পাচার অপরাধ দমন ট্রাইবুন্যালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে সিলেট জেলার স্থায়ী বাসিন্দারদের মধ্য থেকে নিয়োগ প্রক্রিয়া চুড়ান্ত লক্ষ্যে পৌছাতে হবে। নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর অগণিত স্থায়ী বাসিন্দা সুশিক্ষিত যোগ্য নাগরিক এবং চাকুরীর উপযোগ্যতা সত্ত্বেও সিলেট বিদ্বেষী একটি মহলের আচরণের কারণে চাকুরী প্রার্থী সিলেটিদের অযোগ্য করে চাকুরী থেকে কৌশলে বঞ্চিত করা হচ্ছে। সভায় সর্বসম্মতিক্রমে সিলেট স্থানীয় বিভিন্ন স্তরের আঞ্চলিক সিলেটি সংগঠকদের সমন্বয়ে মতবিনিময় সভার প্রস্তাবে আগামী ৪ নভেম্বর বুধবার বেলা ১টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেটবাসীর ন্যায্য বিভিন্ন দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ সভা আহবান করা হয়েছে। এ লক্ষ্যে সভায় একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান সমন্বয়ক হলেন সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ¦ অধ্যাপক এম শফিকুর রহমান, যুগ্ম সমন্বয়ক হলেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর ও সদস্য সচিব দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। এছাড়াও অন্যান্য সহযোগি সকল সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয় কমিটিতে পদাধিকার বলে সদস্য হিসেবে গণ্য করতে সভায় প্রস্তাব রাখা হয়। এ বিষয়ে সভায় উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করেন।
আগামী ৪ নভেম্বরের প্রতিবাদ সভাকে সফল করতে সর্বস্তরের সিলেটবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সভায় যোগদান করতে অনুরোধ জানানো হয়েছে। সভায় আদালত প্রশাসন থেকে যে নিয়োগ বিজ্ঞাপনের তারিখ ১৫/১০/২০ইংরেজী মোতাবেক তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ প্রক্রিয়াকে অবিলম্বে স্থগিত রেখে আরো সময় বৃদ্ধি করে সিলেটের স্থায়ী বাসিন্দাদের যোগতার ভিত্তিতে চাকুরীতে নিয়োগ দেয়ার সুযোগ দিতে হবে।
ইতোমধ্যে যারা ঐ নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদন করেছেন তাদের সেই আবেদন অনতিবিলম্বে বাতিল করে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। প্রশাসনের ওই নিয়োগ কমিটিতে সিলেটের আঞ্চলিক সংগঠকদের সরাসরি প্রতিনিধত্ব নিশ্চিত করার সুযোগ দিতে হবে।
সভায় বক্তব্য দেন বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠু, জাগো সিলেট আন্দোলনের জেলা সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সভাপতি এম.এ হান্নান, সিলেট জেলা ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য কয়েছ আহমদ সাগর, আমরা সিলেটি সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নিয়াজ খান, মিজানুর রহমান, সুহেল আহমদ, সেলিম আহমদ সেলিম, গণদাবীর সদস্য মঈনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

জাতীয় গণতান্ত্রিক পার্টি সিলেট মহানগরের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

7 জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ)

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশনের  ইফতার ও নতুন কমিটির আত্মপ্রকাশ

8 দীর্ঘ ৭ দশকের  সুদীর্ঘ ইতিহাস-ঐতিহ্যের ধারক এবং সিলেট বিভাগের অন্যতম প্রধান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ  সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা, আসবাবপত্র ভাঙচুর, পিতা আহত

7 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

এয়ারপোর্ট থানাধীন হিংগারপুলে ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

4 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

সিলেটে শিক্ষাবিদ হাবীবুর রহমান চৌধুরীর দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল

6 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই: ফেঞ্চুগঞ্জে এম এ মালিক

4 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

নগরীতে কেনাকাটায় জমে উঠেছে বাজার

1 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।

1
5