editor
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সিলেট জেলার ৫টি সংসদীয় আসনের নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী।
গতকাল শনিবার এক বিবৃতিতে ড. এনামুল হক চৌধুরী বলেন, সদ্য অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে বিজয়ী হয়েছে বিএনপি। বিশেষ করে সিলেট-১ আসনে নির্বাচিত বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ আসনে বিএনপির তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম আব্দুল মালিক, সিলেট-৪ আসনে বিএনপির আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে নির্বাচিত বিএনপির এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন জানান তিনি। একই সাথে বিপুল ভোটে বিএনপির প্রার্থীদের বিজয়ী করায় বৃহত্তর সিলেটবাসীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী মজলুম জননেতা তারেক রহমানের নেতৃত্বে প্রতি আস্থা রেখে গণতন্ত্রকামী জনতা বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে। সিলেটের ৫টি আসনে বিজয়ী বিএনপির ৫ নবনির্বাচিত এমপিদের সকলেই যোগ্য। তাদের সুযোগ্য নেতৃত্বে সিলেটে অবকাঠামোগত উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে আমার প্রত্যাশা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা তারেক রহমানের নেতৃত্বে দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌছবে। ইনশাআল্লাহ।
3 জকিগঞ্জ প্রতিনিধিঃ সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার পিতা এনামুর রেজা চৌধুরী
4 সিলেটের এয়ারপোর্ট থানাধীন হিংগারপুল পয়েন্টে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় ব্যবসায়ীদের বিরুদ্ধে
5 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা
8 শাপলা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মো. হাবীবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এক ইফতার
7 সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার
4 ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আর সেই উৎসবের আবাহন এখন কয়েক শত বছরের পুরোনো নগরী সিলেটের প্রতিটি অলিতে-গলিতে।
8 সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও
5 ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট